হাওয়া অফিস জানিয়েছে, আজ, সোমবার (৩০ মার্চ, ২০২৬) বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে দক্ষিণবঙ্গের আট জেলা। মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিমনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এইসব জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে।
3
7
কলকাতাতেও আজ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
4
7
এমনই আবহাওয়া আগামী বুধবার পর্যন্ত বজায় থাকবে। মঙ্গলবার ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি হতে পারে।দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
5
7
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। সোমবার পাহাড় লাগোয়া জেলা দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে। এছাড়াও বর্জ্রবিদ্যুৎ-সহ ভিজবে, কোচবিহার, আলিপুরদুয়ার।
6
7
আগামী তিনদিন উত্তরবঙ্গে এমনই আবহাওয়া থাকবে।
7
7
বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ নামার সম্ভাবনা রয়েছে। প্রায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে উষ্ণতা। তবে বৃষ্টি থামলেই দু'দিনের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃষ্টির জেরে উত্তরবঙ্গেও পারদ আগামী দু'দিনে ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।