টানা কদিন বৃষ্টির পর শুক্রবার সকালে খানিক রোদ। তবে এখনই রোদের তেজে পুড়তে হবে না শহরবাসীকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে।
2
10
গত কয়েকদিনের বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটা নেমেছে তাপমাত্রার পারদ। ফলে শহরজুড়ে খানিক স্বস্তি শহরবাসীর।
3
10
হাওয়া অফিস আরও জানিয়েছে, এক বেলা রোদের দেখা মিললেও মেঘলা ভাব বজায় থাকবে।
4
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
5
10
গত ২৪ ঘণ্টায় শহর ও শহরতলিতে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির জেরেই কিছুটা কমেছে গরমের দাপট।
6
10
আপাতত কাঠফাটা রোদ থেকে রেহাই মিলবে। মেঘলা আকাশ আর হালকা বৃষ্টির ছোঁয়ায় আগামী কয়েকটা দিন বেশ আরামদায়ক হতে চলেছে শহরবাসীর জন্য।
7
10
শুক্রবার বিক্ষিপ্তভাবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি হয়নি।
8
10
আগামী মঙ্গলবার ও বুধবার আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দু'দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় এবং আগামী বুধবার মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
9
10
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উপরের পাঁচ জেলাতেই বজ্রপাত, শিলাবৃষ্টি, মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
10
10
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে এবং শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ে হলুদ সর্তকতা রয়েছে।