পরিস্থিতি বদলেছে। গত কয়েকদিনের গলদঘর্ম অবস্থার শেষে স্বস্তিতে বাংলার মানুষ। গত কয়েকদিনে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টির দেখা মিলেছে। ফলে তাপমাত্রাও কমেছে বেশ কিছুটা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আরও একটা বৃষ্টিমুখর দিন কাটাতে চলছে বঙ্গবাসী। শুধু বৃষ্টি না, সঙ্গে বইবে ঠান্ডা ঝোড়ো হাওয়াও।
2
7
ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরে গুটিগুটি পায়ে প্রবেশ করেছে বর্ষা।তাই সেখানে নিয়মিত বৃষ্টিও শুরু হয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা। ধীরে ধীরে দক্ষিণে ও বর্ষার আগমন ঘটবে।
3
7
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কলকাতাতেও। একইসঙ্গে সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর।
4
7
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণের পশ্চিম মেদিনীপুর, বাকুড়া, পুরুলিয়া জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, তাই সাধারণ মানুষের জন্য জারি সতর্কতা।
5
7
অন্য দিকে, আজও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ৪০-৫০কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
6
7
উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও আগামী কয়েকদিনের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী ১৪ জুন পর্যন্ত পাহাড় ও তার নীচে ডুয়ার্স অঞ্চলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
7
7
এই কদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে ৪০-৫০ কিমি বইবে ঝোড়ো হাওয়াও।