বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আরও শক্তি বৃদ্ধি। সোমবার বিকেলেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর জেরে আবারও চলতি সপ্তাহে বাংলায় একটানা ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি হল।
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে।
3
7
আগামী বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
7
আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
7
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এবং শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
6
7
শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। রবিবারেও সব জেলায় বৃষ্টি হতে পারে। তবে এখনও কোনও সতর্কতা জারি হয়নি।
7
7
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল মঙ্গলবার শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে।