বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন শুধু তাঁর অভিনয়, নাচ এবং ফিটনেসের জন্যই পরিচিত নন, তিনি এখন দেশের অন্যতম ধনী অভিনেতাদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন।
2
10
বর্তমানে হৃতিকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩১০০ কোটি টাকা। অথচ কেরিয়ারের শুরুর দিকে তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় ১০ কোটি টাকা। মাত্র দুই দশকে তাঁর সম্পত্তির এই বিপুল বৃদ্ধি অনেকের কাছেই অবাক করার মতো।
3
10
২০০০ সালে ‘কহো না প্যায়ার হ্যায়’ছবির হাত ধরে বলিউডে পা রাখেন হৃতিক রোশন। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নেন তিনি। তাঁর অভিনয়, স্টাইল, নাচের দক্ষতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব খুব অল্প সময়ের মধ্যেই তাঁকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় জায়গা দেয়।
4
10
কেরিয়ারের শুরুতে হৃতিকের আয় মূলত সিনেমার পারিশ্রমিকের উপর নির্ভর করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের আয়ের পথ আরও বাড়ান।
5
10
একের পর এক সফল ছবিতে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন নামী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচার থেকেও তাঁর আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
6
10
হৃতিক শুধু অভিনয়ের জগতেই আটকে থাকেননি। তিনি বুঝেছিলেন, দীর্ঘমেয়াদি সম্পদ তৈরি করতে হলে ব্যবসা ও বিনিয়োগের দিকেও নজর দিতে হবে। সেই ভাবনা থেকেই তিনি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেন। তাঁর তৈরি ফিটনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড এইচআরএক্স বর্তমানে বেশ জনপ্রিয়।
7
10
২০০৬ সালে হৃত্বিকের সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১০ কোটি টাকা। এরপর সিনেমার সাফল্য, বিজ্ঞাপন, ব্যবসা এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে তাঁর সম্পদ ক্রমশ বাড়তে থাকে।
8
10
২০২৬ সালে এসে সেই পরিমাণ প্রায় ৩১০০ কোটি টাকায় পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে।
9
10
বলিউডে অনেক অভিনেতাই বিপুল জনপ্রিয়তা পেয়েছেন, কিন্তু অভিনয়ের পাশাপাশি নিজের ব্র্যান্ড তৈরি করে আর্থিক সাম্রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে হৃতিকের পথচলা নিঃসন্দেহে আলাদা।
10
10
১০ কোটি টাকা থেকে ৩১০০ কোটি টাকার এই যাত্রা হৃতিকের দীর্ঘ পরিশ্রম, পরিকল্পনা এবং দূরদর্শিতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।