ভ্যালেন্টাইন’স ডে কেটে গেলেও সোনার দাম কমল না। চলছে বিয়ের মরসুম। তাই সোনার দামও চড়া। শনিবার ১৫ ফেব্রুয়ারি শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১ গ্রামের দাম হয়েছে ৮,২৪৫ টাকা। ১০ গ্রামের দাম ৮২,৪৫০ টাকা। শুক্রবার যা ছিল ৮২ হাজার টাকা।
2
6
আবার খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১ গ্রামের দাম শনিবার ৮,৬৭৫ টাকা। ১০ গ্রামের দাম ৮৬,৭৫০ টাকা। শুক্রবার দাম ছিল ৮৬,৩০০ টাকা।
3
6
পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১ গ্রামের দাম শনিবার ৮,৬৩০ টাকা। ১০ গ্রামের দাম ৮৬,৩০০ টাকা। শুক্রবার দাম ছিল ৮৫,৮৫০ টাকা।
4
6
রুপোর দামেও হয়েছে বদল। শনিবার খুচরো রুপোর ১০ গ্রামের দাম ৯,৮০৫ টাকা। ১ কেজির দাম ৯৮,০৫০ টাকা। শুক্রবার যা ছিল ৯৬,৩০০ টাকা।
5
6
অন্যদিকে রুপোর বাটের ১০০ গ্রামের দাম শনিবার ৯,৭৯৫ টাকা। ১ কেজির দাম ৯৭,৯৫০ টাকা। শুক্রবার ছিল ৯৬,২০০ টাকা।
6
6
দেশের অন্যান্য শহরের মধ্যে চেন্নাইয়ে ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম শনিবার ৭৯,৯১০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৮৭,১৭০ টাকা। রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের দাম ৮০,০৬০ টাকা। আর ২৪ ক্যারাটের দাম ৮৭,৩২০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাটের দাম হয়েছে ৭৯,৯১০ টাকা। ২৪ ক্যারাটের দাম ৮৭,১৭০ টাকা।