এপ্রিল মাসে সোনার দৌড় কোন দিকে? দাম কি সাধারণের নাগালের বাইরে যাবে, নাকি খানিকটা স্বস্তি মিলবে মধ্যবিত্তের পকেটে? বর্তমানে বিশ্বরাজনীতি টালমাটাল। এরই মধ্যে সোনা ও রূপোর দাম কখনও কমছে আবার বাড়ছে। তবে এখন আগের চেয়ে তুলনামূলক কম সোনার দাম৷
2
8
আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার কমায়, তবে লগ্নিকারীরা ডলারের মায়া কাটিয়ে সোনার দিকে ঝোঁকেন। এর ফলে সোনার দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়।
3
8
বিশ্বের কোথাও অশান্তি বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে বিনিয়োগকারীরা সোনাকেই সবচেয়ে 'নিরাপদ আশ্রয়' মনে করেন। এমন অস্থিরতায় সোনার দাম হু হু করে বাড়তে পারে।
4
8
বৈশাখ মাস মানেই বিয়ের সানাই। এই সময় ভারত ও বাংলাদেশে সোনার গয়নার চাহিদা তুঙ্গে থাকে। আর চাহিদা বাড়লে সোনার দরও পাল্লা দিয়ে ওপরে ওঠে।
5
8
অন্যদিকে, ডলার যদি বাড়ত থাকে, তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা কম হওয়ার প্রবণতা দেখায়।
6
8
জিনিসপত্রের দাম যখন আকাশছোঁয়া হয়, তখন মানুষ টাকার ওপর ভরসা হারিয়ে সোনা কিনে রাখা লাভজনক মনে করেন। এই চাহিদাই সোনার দাম বাড়িয়ে দেয়।
7
8
বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক যদি নিজেদের ভাণ্ডারে মজুত রাখার জন্য বিপুল পরিমাণ সোনা কিনতে শুরু করে, তবে বাজারে তার জোগান কমে যায়। ফলে দাম চড়চড়িয়ে বাড়ে।
8
8
খনি থেকে সোনা উত্তোলনে ঘাটতি দেখা দিলে বা বাজারে জোগান কমে গেলে স্বাভাবিক নিয়মেই সোনার দাম উর্ধ্বমুখী হয়।