যুদ্ধের জেরে সোনার দামে একের পর এক চমক। কদিন টানা সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল৷ এখন আবার কমতে শুরু করেছে সোনার দাম৷
2
11
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সোনার দাম ২৪ এপ্রিল ২০২৬-এ ঠিক কতটা পরিবর্তন হবে, তা নিয়ে বিনিয়োগকারীরা চিন্তায়। বিশ্ব রাজনীতির ওঠানামা এই অনিশ্চয়তাকে আরও উস্কাচ্ছে।
3
11
আজ আরও কমল সোনার দাম৷ আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তেই কমল হলুদ ধাতুর দর৷
4
11
দুই দেশ প্রথমবার যুদ্ধবিরতি ঘোষণা করতেই বড় পরিবর্তন হয়েছিল সোনার দামে। এর জেরে বিশ্ব অর্থনীতিতেও বড় বদল হয়। এর আগে টানা সোনার দাম কখনও কমেছে আবার বেড়েছে। কিছুদিন আগেই বেশ খানিকটা বেড়েছিল হলুদ ধাতুর দর। আবার এক লাফে দাম পড়ে যাওয়ায় সোনা ও রূপোর দামে খুশি মধ্যবিত্ত।
5
11
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, অসময়ে সোনা 'পরম বন্ধু'। ফলে সামান্য পতনের পর ফের দাম বাড়ার ইঙ্গিত উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
6
11
ডলারের চাহিদার উপর ভিত্তি করে সোনার দরে রদবদল ঘটতে পারে। সাধারণ মানুষের পকেটে এর টান পড়ার আশঙ্কা থাকছেই।
7
11
বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো সোনা মজুত করা শুরু করলে বাজারে সোনার জোগান কমে। ফলে দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকে৷
8
11
এখনই তাড়াহুড়ো করে সমস্ত টাকা সোনায় ঢেলে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। বাজারের মতিগতি বুঝে তবেই পা বাড়ানো উচিত।
9
11
হুজুগে পড়ে সোনা না কিনে প্রতিটি পতনে অল্প অল্প করে সোনা কেনা লাভজনক।
10
11
শুধু গয়না নয়, গোল্ড বন্ড বা ডিজিটাল গোল্ডের দিকেও ঝুঁকছেন বর্তমান প্রজন্মের অনেক সচেতন বিনিয়োগকারী।
11
11
২৪ এপ্রিলের বাজারে বড় কোনও পরিবর্তনের আশা না থাকলেও, দীর্ঘকালীন মেয়াদে সোনা যে বিনিয়োগকারীদের নিরাশ করবে না, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।