রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় উপকরণ মেথি। তরকারি হোক বা ডাল, মেথির স্বাদ আর গুণ দুটোই অনন্য। কিন্তু জানেন কি মেথির ব্যবহার শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়?
2
8
বাস্তুশাস্ত্র অনুযায়ী, সঠিক নিয়মে মেথি ব্যবহার করলে জীবনে আর্থিক টানাপোড়েন কমে, সংসারে আসে সমৃদ্ধি, দূর হয় নানা দুর্ভোগ।
3
8
বাস্তুশাস্ত্রে মেথিকে শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। এর সঙ্গে জড়িয়ে আছে ইতিবাচক শক্তি, যা ঘরের নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করে।
4
8
বিশেষ করে অর্থকষ্ট, অযথা খরচ, কাজে বাধা-এই সমস্যাগুলোর সমাধানে মেথির কিছু ব্যবহার বহুদিন ধরে
প্রচলিত।
5
8
যদি মনে হয় হাতে টাকা-পয়সা থাকছে না, আয় আর ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে একটি সহজ উপায় মানতে পারেন। এক মুঠো মেথি দানা পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। এরপর সেই ভেজানো মেথি বাড়ির প্রধান গেটের সামনে ছড়িয়ে দিন। বাস্তুশাস্ত্র মতে, এতে ঘরে অর্থের প্রবাহ বাড়ে এবং ধীরে ধীরে আর্থিক অবস্থার উন্নতি হয়।
6
8
শনিবার সাতটি মেথি দানা একটি কর্পূরের সঙ্গে জ্বালিয়ে নিন। জ্বালানোর পর যে ছাই থাকবে, তা একটি কাগজ বা কাপড়ে মুড়ে আলমারির নিচে রেখে দিন। বিশ্বাস করা হয়, এই টোটকা মানলে অপ্রয়োজনীয় খরচ কমে এবং সংসারে সঞ্চয়ের প্রবণতা বাড়ে।
7
8
অনেক সময় দেখা যায়, ভালভাবে শুরু করা কাজ শেষ হতে গিয়ে বারবার সমস্যা, অদৃশ্য বাধা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে এক মুঠো শুকনো মেথি দানা বাড়ির ছাদে ছড়িয়ে দিলে সুফল মিলতে পারে। কথিত রয়েছে, পাখিরা সেই দানা খেলে কুনজর দূর হয় এবং কাজে সাফল্য আসে।
8
8
যদিও এই টোটকাগুলোর বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও বহু মানুষ বিশ্বাস করেন যে এগুলো মানলে মানসিক জোর বাড়ে, ইতিবাচক ভাবনা তৈরি হয়। আর ইতিবাচক মনোভাবই অনেক সময় জীবনের বড় পরিবর্তনের প্রথম ধাপ হয়ে ওঠে।