কাউকে থাকতে হবে আর্থিক বিষয়ে সতর্ক, কেউ সুসময় কাটাবেন পরিবারের সঙ্গে! এবারের দুর্গাপুজো কোন রাশির কেমন কাটবে?
নিজস্ব সংবাদদাতা
১৪ অক্টোবর ২০২৬ ১৬ : ৪২
শেয়ার করুন
1
13
দুর্গাপুজো আপামর বাঙালির আবেগের উৎসব। এই বছরের দুর্গাপুজো কোন রাশির কেমন কাটবে জানাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জ্যোতিষী সোহিনী শাস্ত্রী। রাশিচক্র অনুযায়ী কোনও জাতক জাতিকার কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা আসতে পারে, কারও বা আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হতে পারে, আবার কারও পারিবারিক জীবনে আনন্দের বন্যা আসতে পারে। ছবি- সংগৃহীত
2
13
মেষ: কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনার সুযোগ আসতে পারে। আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না; প্রিয়জনের সঙ্গে আনন্দের সময় কাটবে। তবে খাওয়াদাওয়া একটু বঝে করবেন।ছবি- সংগৃহীত
3
13
বৃষ: পারিবারিক সুখ ও সম্পর্কের উষ্ণতা বাড়তে পারে। কেনাকাটায় বাজেট মেনে চলুন এবং পুরোনো মতবিরোধ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।ছবি- সংগৃহীত
4
13
মিথুন: বন্ধুদের সঙ্গে পুজো কাটানোর সুযোগ মিলবে। সৃজনশীল কাজ ও পড়াশোনায় নতুন উদ্যম আসতে পারে। নতুন কোনও ব্যক্তির সঙ্গে আলাপ হওয়ার সম্ভবনা রয়েছে।ছবি- সংগৃহীত
5
13
কর্কট: মানসিক শান্তি ও পরিবারের সান্নিধ্য প্রাধান্য পাবে। আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে নিজের স্বাস্থ্যের যত্ন নিন।ছবি- সংগৃহীত
6
13
সিংহ: আত্মবিশ্বাস ও সামাজিক যোগাযোগ বাড়তে পারে। কর্মজীবনের ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য সময়টি কাজে লাগান। পুজোয় পারিবারিক আনন্দ উপভোগ করবেন।ছবি- সংগৃহীত
7
13
কন্যা: কাজের চাপের মধ্যেও আনন্দ উপভোগ করতে পারবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে অসমাপ্ত কাজ গুছিয়ে নিন।ছবি- সংগৃহীত
8
13
তুলা: প্রেম ও দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়ানোর সুযোগ আসতে পারে। নতুন পরিচয় থেকেও আনন্দ মিলতে পারে।ছবি- সংগৃহীত
9
13
বৃশ্চিক: পুরোনো সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব সাহায্য করবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।ছবি- সংগৃহীত
10
13
ধনু: ভ্রমণ, বন্ধুত্ব ও নতুন অভিজ্ঞতার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে পারবেন।ছবি- সংগৃহীত
11
13
মকর: দায়িত্ব বাড়লেও ধৈর্য ধরে কাজ করলে উপকৃত হতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটানো জরুরি, আর এই পুজোই সেই সুযোগ এনে দেবে।ছবি- সংগৃহীত
12
13
কুম্ভ: সামাজিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে আগ্রহ বাড়তে পারে। পুজোয় নতুন পরিকল্পনা করার সম্ভবনা আসবে, তবে তা নতুন বাস্তবায়নের আগে ভালভাবে বিচার করুন।ছবি- সংগৃহীত
13
13
মীন: আধ্যাত্মিকতা ও মানসিক প্রশান্তির প্রতি এই পুজোয় আকর্ষণ বাড়তে পারে। আবেগের পাশাপাশি বাস্তববুদ্ধিকেও গুরুত্ব দিন।ছবি- সংগৃহীত