কলকাতা হাই কোর্ট থেকে শুরু করে রাজ্যের সমস্ত জেলা আদালত চত্বরে এবার পান, গুটখা ও সিগারেটের ব্যবহারে সম্পূর্ণ রাশ টানতে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।
2
7
আদালতের মতো সংবেদনশীল ও মর্যাদাশীল চত্বরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
3
7
এই মর্মে ইতিমধ্যে জেলা আদালতের বিচারকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়ে চিঠিও পাঠিয়েছেন তিনি। সরকারি আইন অনুযায়ী চত্বরে তামাকজাত সামগ্রী নিষিদ্ধ করার এই ভাবনাকে আইনজীবীদের একাংশ সাধুবাদ জানালেও, আদালত চত্বরে নির্দিষ্ট 'স্মোকিং জ়োন' বা ধূমপানের পৃথক জায়গা তৈরির পালটা প্রস্তাবও জমা পড়েছে এজলাসে।
4
7
তবে শুধু পান-গুটখার দাপট বন্ধ করাই নয়, গোটা রাজ্যের বিচারালয়গুলিতে নিরাপত্তার খোলনলচে বদলে ফেলতেও তৎপর হয়েছেন প্রধান বিচারপতি। আদালত চত্বরে যে কারও প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টর পরীক্ষার মাধ্যমে কড়াকড়ি শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
5
7
প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাই-এর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালতের পূর্ণাঙ্গ নিরাপত্তা বজায় রাখতে আইনজীবীদের সহযোগিতা ছাড়া এগোনো সম্ভব নয়।
6
7
এই বিষয়ে তাড়াহুড়ো করে নির্দেশ চাপিয়ে দেওয়ার বদলে বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনকে নিজেদের মধ্যে বৈঠক করে লিখিত মতামত জানানোর অনুরোধ করেছেন প্রধান বিচারপতি।
7
7
তাদের পক্ষ থেকে সম্মতি ও ইতিবাচক সিদ্ধান্ত এলেই মেটাল ডিটেক্টর দিয়ে কড়া নজরদারি চালু করার চূড়ান্ত নির্দেশিকা জারি করা হবে। এর ফলে খুব শীঘ্রই আদালত চত্বর কেবল পরিষ্কার-পরিচ্ছন্নই নয়, সুরক্ষার দিক থেকেও এক নিশ্ছিদ্র রূপ পেতে চলেছে।