মৌসম ভবন জানিয়েছে, বুধবার দুপুর তিনটে থেকে আগামী দু'-তিন ঘণ্টায় উত্তর ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
3
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, ১৪ অক্টোবর, বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
7
আগামিকাল, বৃহস্পতিবার ও আগামী শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও কোনও সতর্কতা জারি হয়নি।
5
7
আগামী শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
6
7
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
7
আগামী রবিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি।