আজকের ডিজিটাল যুগে আপনার কাছে এখনও রয়েছে পুরনো হাতে লেখা জন্ম শংসাপত্র? তাহলে খুব সহজেই সেটিকে ডিজিটাল জন্ম শংসাপত্রে রূপান্তর করা সম্ভব। আর এর জন্য কোনও অর্থ খরচ করতে হয় না। খুব সহজেই কয়েক মিনিটে তৈরি করা যায় ডিজিটাল জন্ম শংসাপত্র।
2
8
হাতে লেখা শংসাপত্রে শিশুর নাম, বাবা-মায়ের নাম, জন্মের সময় এবং জন্মস্থান আগে থেকেই একটি কাগজে পরিষ্কারভাবে লিখে রাখুন, যাতে ফর্ম পূরণের সময় কোনও ভুল না হয়।
3
8
হাতে লেখা জন্ম শংসাপত্রের তুলনায় ডিজিটাল জন্ম শংসাপত্র বিভিন্ন কারণে অনেক বেশি কার্যকর। ডিজিটাল বা কম্পিউটারাইজড জন্ম শংসাপত্রে কিউআর কোড বা ডিজিটাল সিগনেচার থাকে। ফলে যে কোনও সরকারি বা বেসরকারি দফতপ্তর সেটি স্ক্যান করে সহজে যাচাই করতে পারে।
4
8
হাতে লেখা জন্ম শংসাপত্র হারিয়ে গেলে নতুন করে পেতে বিভিন্ন সরকারি দফতপ্তরে বারবার যেতে হতে পারে। কিন্তু ডিজিটাল শংসাপত্র হারিয়ে গেলেও সরকারি পোর্টাল থেকে মাত্র কয়েকটি ক্লিকেই আবার ডাউনলোড করা যায়।
5
8
প্রথমে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে CRS সার্চ করে orgi.gov.in ওয়েবসাইটে যান। General Public Sign Up অপশনে ক্লিক করে নাম, ইমেল, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের লগইন অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
6
8
রেজিস্ট্রেশনের পর আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করুন এবং নতুন লগইন তথ্য ব্যবহার করে পোর্টালে প্রবেশ করুন। পোর্টালের মূল ড্যাশবোর্ডে Birth সেকশন দেখা যাবে। সেখানে ক্লিক করে Add Old Birth Event অপশনে যান।
7
8
ফর্ম খুললে পুরনো জন্ম শংসাপত্র দেখে প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। এরপর পুরনো জন্ম শংসাপত্রের স্ক্যান করা PDF কপি এবং বাবা-মায়ের বৈধ পরিচয়পত্র স্ক্যান করে আপলোড করুন। চূড়ান্ত সাবমিট করার আগে পুরো ফর্মটি ভাল করে মিলিয়ে নিন, যাতে কোনও বানান বা তথ্যগত ভুল না থাকে। সব ঠিক থাকলে Submit বাটনে ক্লিক করুন।
8
8
এরপর সংশ্লিষ্ট দপ্তর আপনার আবেদন যাচাই করবে এবং সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনার ডিজিটাল জন্ম শংসাপত্র তৈরি হয়ে যাবে।
পরে একই পোর্টালে লগইন করে আপনি নিজের ডিজিটাল জন্ম শংসাপত্র ডাউনলোড করতে পারবেন।