পশ্চিম এশিয়া যুদ্ধের জেরে বিশ্ববাজার টালমাটাল৷ দাম বেড়েছে জ্বালানি তেল থেকে শুরু করে এলপিজি গ্যাস সিলিন্ডারেরও। পাশাপাশি সোনা-রূপোর দামেও দেখা গিয়েছে বড় পরিবর্তন। এর জেরে দেশব্যাপী অর্থনীতিতে সঙ্কটের সৃষ্টি হয়েছে৷
2
11
কলকাতায় বর্তমানে ১৪.২ কেজির একটি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা।
3
11
দেশের রাজধানী দিল্লিতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম এখন ৯১৩ টাকা।
4
11
মুম্বইতে দাম ৯১২.৫০ টাকা এবং চেন্নাইতে ৯২৮.৫০ টাকা। পাটনায় এই দাম সর্বোচ্চ ১,০০২.৫০ টাকা।
5
11
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে প্রায় ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেতে পারে।
6
11
পেট্রোল এবং ডিজেলের দাম লিটার প্রতি ৪-৫ টাকা বাড়ার গুঞ্জন রয়েছে, যার প্রভাব পরোক্ষভাবে রান্নার গ্যাসের দামেও পড়তে পারে।
গত ১লা মে থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ইতিমধ্যেই ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। কলকাতায় এর বর্তমান দাম ৩,২০২ টাকা।
9
11
পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ এবং উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বিঘ্নিত হচ্ছে। কার্যত এই সংঘর্ষই ভারতে দাম বাড়ার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।
10
11
এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন। সতর্ক করেছেন দেশবাসীকে। তিনি মেট্রো বা গাড়ি ব্যবহার এবং প্রয়োজনে 'ওয়ার্ক ফ্রম হোম' করার ওপর জোর দিয়েছেন যাতে বিদেশি মুদ্রা সাশ্রয় হয়।
11
11
যদিও ঘরোয়া সিলিন্ডারের দাম গত মার্চ মাসের পর আর বাড়েনি, তবে বিশ্ববাজারের পরিস্থিতির কারণে আগামী দিনগুলোতে সাধারণ মানুষের পকেটে বড় টান পড়ার আশঙ্কা করা হচ্ছে।