দেশের এনডিএ বিরোধী জোটে একসঙ্গে দুই দল। দুই রাজ্যের পরিস্থিতিতে কেন্দ্রের সমালোচনা করেছে এক দল, অন্য দলের পাশে দাঁড়িয়ে।
2
7
ভোটের মুখে, একতার ছবি। বাংলার মমতা ব্যানার্জির হয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন উত্তরপ্রদেশের খিলেশ যাদব। লিখলেন, 'দিদি আছেন, দিদি থাকবেন।' বাংলায় ভোটের আগে, এর আগেও এই দৃশ্য দেখা গিয়েছে। মমতার সমর্থনে সুর চড়াচ্ছেন মুলায়ম পুত্র। ২৬-এর ভোটের মুখে ফিরে এল সেই ছবিই।
3
7
বুধবার অখিলেশ যাদব একটি ভিডিও পোস্ট করেছেন বাংলায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি হয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে, সেই ফর্ম ৬ ইস্যু নিয়ে। ওই ভিদিও পোস্ট করার সঙ্গেই বেশকিছু কথা লিখেছেন অখিলেশ।
4
7
তিনি লিখেছেন, 'বাংলায় বিজেপি যত কেলেঙ্কারিই করুক না কেন, তাদের হার নিশ্চিত।' 'মমতা দিদি'র জনপ্রিয়তা ও জনসেবার মুখে বিজেপির শোচনীয় পরাজয় নিশ্চিত, নিজের পোস্টে সেই ইঙ্গিত দিয়েছেন অখিলেশ।
5
7
লিখেছেন, 'বাংলার জাদু বিজেপিকে উধাও করে দেবে।' পোস্টের একেবারে শেষাংশে লিখেছেন, 'দিদি আছেন, দিদিই থাকবেন।' এর আগেও, একাধিক বার মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে অখিলেশকে।
6
7
এই প্রসঙ্গেই, উল্লেখ্য ফর্ম ৬ ইস্যু। সোমবার এই ইস্যুতে সুর চড়ান অভিষেক। তিনি সোশ্যাল মিডিয়াতেও লেখেন, ' 'আমরা বিভিন্ন জেলা থেকে নির্ভরযোগ্য খবর পাচ্ছি যে বিপুল সংখ্যক ফর্ম ৬ (নতুন ভোটার) আবেদনপত্র সন্দেহজনক পদ্ধতিতে জমা দেওয়া হচ্ছে। এগুলো সাধারণ সংযোজন নয়। গুরুতর উদ্বেগ রয়েছে যে এগুলির মধ্যে এমন অনেক ব্যক্তিদের যোগ থাকতে পারে, যাঁদের বাংলার সঙ্গে কোনও প্রকৃত সম্পর্ক নেই—এখানে বসবাসও করেন না, এখানে কাজ করেন না এবং যাঁদের কোনও যোগ নেই এই রাজ্যের কোনও স্বার্থের সঙ্গেই।'
7
7
মঙ্গলবার এই ইস্যুতেই জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী চিঠির ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে যে গুরুতর ষড়যন্ত্র করা হচ্ছে, সে বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে আমি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছি। অনিবাসী এবং বহিরাগতদের বাংলার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হাজার হাজার জাল ফর্ম ৬ আবেদনপত্র জমা দেওয়ার সময় বিজেপির এজেন্টরা হাতে-নাতে ধরা পড়েছে। এটি ভোটার অপহরণের একটি প্রচেষ্টা, ঠিক সেই নোংরা খেলা যা বিজেপি মহারাষ্ট্র এবং দিল্লিতে সফলভাবে খেলেছে।'