বাঁকুড়ায় জনসভা করার পর, কাঁথিতে আভ্যন্তরীণ বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেখানেই তিনি দলীয় নেতৃত্বকে যেমন বুস্টার ডোজ দিলেন, তেমনই সতর্ক করলেন 'কড়া নজর'-এর কথা মনে করিয়ে। সূত্রের খবর তেমনটাই।
2
7
সূত্রের খবর, অভিষেক কাঁথির বৈঠকে, কর্মীদের করণীয় কী? তা মনে করিয়ে বলেন, 'মানুষকে বিজেপির ব্যর্থতা, এবং সরকারের উন্নয়নমূলক কাজ প্রচার করতে হবে।'
3
7
প্রার্থী ঘোষোণার পর থেকে একাধিক দলে, একাধিক স্থানে কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। সূত্রের খবর ক্ষোভের বাতাবরণের মাঝেই অভিষেক বার্তা দিয়েছেন, 'দল যাকে প্রার্থী করেছে আমার ভালো লাগুক না লাগুক, তাঁকে জেতানো আমাদের দায়িত্ব। মান অভিমানের কোনও জায়গা নেই।'
4
7
এদিনের বৈঠকে, পূর্ব মেদিনীপুরে দলের সাংগঠনিক শক্তি নিয়েও চুলচভেরা বিশ্লেষণ করেন অভিষেক, সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, তিনি বলেন, 'পূর্ব মেদিনীপুরে আমাদেরই হয়ত দুর্বলতা রয়েছে তাই লোকসভায় ফল ভালো হয়নি। দেখুন কোন ওয়ার্ডে বা বুথে বা পঞ্চায়েতে আমাদের দুর্বলতা রয়েছে। এবং বিশ্লেষণ আমাদের করত হবে। আগামী ২০-২৫ দিন আমাদের সর্বশক্তি দিয়ে লড়তে হবে।'
5
7
দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিয়ে বলেন, 'আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন। বিজেপি বারান্দায় কেউটে সাপ ছেড়ে দিয়েছে। আগে সেটাকে তাড়ান।'
6
7
সাম্প্রতিক সময়ে অভিষেক বারবার বলেছেন, দলে পারফরম্যান্সই আসল কথা। এদিনের বৈঠকেও তিনি ফের একই কথা বলেন। বলেন, 'তৃণমূলের পদে থাকার এখন একটাই মাপকাঠি পারফর্মেন্স। আপনি যদি ভালো পারফর্ম করেন দল আপনাকে পুরস্কৃত করবে।' যে অঞ্চল সভাপতি, উপপ্রধান কাজ করবে না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও কড়া বার্তা দেন তিনি। সূত্রের খবর তেমনটাই।
7
7
ফর্ম ৬ নিয়েও বড় বার্তা দেন অভিষেক। বলেন, 'বিহারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এরা রিগিং করিয়েছে। এখানেও এটাই করার চেষ্টা করবে। তাই ভোট শেষ হওয়ার আগে কেউ যেন বুথ ছেড়ে বেরিয়ে যাবেন না।'