সমস্ত জটিলতা কাটিয়ে 'কৃত্রিম বুদ্ধিমত্তা' বা 'এআই' এখন আমাদের ঘরের লোক। স্মার্টফোনের দৌলতে দৈনন্দিন জীবনের এমন কিছু কাজ এখন জলভাত হয়ে গিয়েছে, যা আগে ভাবাই যেত না। এক নজরে দেখে নিন এআই-এর ম্যাজিকে সহজ হয়েছে এমন সাতটি কাজ।
2
9
বিদেশের অজানা ভাষা হোক বা কঠিন ইংরেজি- এআই-এর হাত ধরে অনুবাদ এখন মুহূর্তের ব্যাপার। স্রেফ ইরফরমেশন দেওয়া মাত্রই কেল্লাফতে, দুর্বোধ্য লেখাও পরিষ্কার বাংলা হয়ে যাবে।
3
9
অফিসের ইমেল হোক বা স্কুলের আবেদনপত্র, খসড়া লিখতে এখন আর কলম কামড়াতে হয় না। এআই-কে বিষয়টুকু বললেই সে ঝকঝকে ভাষায় গুছিয়ে লিখে দিচ্ছে সবটা।
4
9
সাধারণ স্মার্টফোনেই এখন ছবির কারিকুরি সারা যায়। ঝাপসা ছবি পরিষ্কার করা বা ছবির ব্যাকগ্রাউন্ড থেকে অনাকাঙ্খিত কিছু মুছে ফেলা এখন স্রেফ আঙুলের এক টোকার অপেক্ষা।
5
9
মনের ভাব লিখলেই সেই অনুযায়ী নিখুঁত ছবি এঁকে দিচ্ছে এআই। কোনও শিল্পী না হয়েও এখন নিজের পছন্দমতো লোগো বা গ্রাফিক ডিজাইন বানিয়ে নেওয়া যাচ্ছে অনায়াসেই।
6
9
গণিতের সমাধান থেকে শুরু করে ইতিহাসের খটমটে তথ্য- পড়ার টেবিলে যখনই সমস্যা, তখনই পাশে থাকছে এআই। ছাত্রছাত্রীদের জন্য এ যেন এক চব্বিশ ঘণ্টার গৃহশিক্ষক।
7
9
আপনি কোন গানটি শুনতে ভালোবাসবেন বা কোন সিনেমাটি আপনার মন কাড়বে, তা এখন এআই আপনার চেয়েও ভালো বোঝে। আপনার রুচি অনুযায়ী বিনোদনের পসরা সাজিয়ে দেয় নেটফ্লিক্স বা ইউটিউব।
8
9
শরীরে কোনও অস্বস্তি হলে তার প্রাথমিক হদিস বা ডায়েট চার্ট তৈরি করে দেওয়া- স্বাস্থ্য নিয়ে সাধারণ কৌতূহল মেটাতে এআই এখন প্রধান ভরসা।
9
9
প্রযুক্তির এই জোয়ারে গা ভাসানো এখন শুধু সময়ের অপেক্ষা। জীবনকে সহজ করতে এআই এখন আপনার ঘরের দোরগোড়ায়।