বলিউড ও গ্ল্যামার দুনিয়ায় গুঞ্জন আর জল্পনার শেষ নেই। বেশ কয়েকদিন ধরে সেই তালিকায় রয়েছেন আমির খান। আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, একথা নিজেই জানিয়েছেন বলিপাড়ার ‘মিস্টার পারফেকশনিস্ট’।
2
10
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বিনোদনমূলক সংবাদমাধ্যমে এখন একটাই আলোচনা, খুব শীঘ্রই দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাট -এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অভিনেতা। অত্যন্ত গোপন ও ঘরোয়া অনুষ্ঠানে নতুন জীবন শুরু করতে চলেছেন ৬০ বছর বয়সি এই সুপারস্টার।
3
10
সূত্রের খবর, কোনও রাজকীয় বা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, আমির তাঁর এই নতুন ইনিংস শুরু করতে চান একেবারে লাইমলাইটের আড়ালে। খুবই ঘনিষ্ঠ ও ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হতে পারে। আমন্ত্রিতদের তালিকায় থাকবেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং আমির খানের হাতেগোনা কয়েকজন খুব কাছের বন্ধু।
4
10
এদিকে বলিউডের হাই-প্রোফাইল বিয়েগুলোতে যেখানে মিডিয়ার চাঁদের হাট বসে, সেখানে আমির কেন এত গোপনীয়তা বজায় রাখছেন, তা নিয়ে কৌতূহল দানা বাঁধছে অনুগামীদের মনে।
5
10
অনুরাগীদের মনে অনেকেরঅ প্রশ্ন এসেছে, গৌরী স্প্র্যাটের পরিচয় কী? বিনোদন দুনিয়া বা লাইমলাইটে এর আগে গৌরী স্প্র্যাটের নাম তেমন শোনা যায়নি। তাঁর পরিচয়, পেশা কিংবা আমিরের সঙ্গে তাঁর আলাপ কীভাবে হল, তা নিয়ে নানা মত উঠে এসেছে।
6
10
গৌরীর মূল বাড়ি বেঙ্গালুরুতে। তিনি ফ্যাশন, বিউটি এবং ওয়েলনেস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। লাইফস্টাইল ও স্যাঁলো ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করার পর বর্তমানে তিনি মুম্বাইয়ের বাসিন্দা। গৌরী একজন সিঙ্গেল মাদারও, ওঁর একটি ছোট পুত্রসন্তান রয়েছে।
7
10
অনেকের ধারণা, আমির-গৌরীর আলাপ বুঝি ইদানীংকালের। কিন্তু ঘটনা হল, তাঁদের প্রথম দেখা হয়েছিল আজ থেকে প্রায় ২৫ বছর আগে! মাঝে দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও, বছর দুয়েক আগে তাঁদের আবার দেখা হয়। সেই পুরনো বন্ধুত্বই ধীরে ধীরে এক গভীর ও পরিণতিমুখী সম্পর্কে রূপ নেয়। ২০২৫ সালের মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিনের উদযাপনে সংবাদমাধ্যমের প্রতিনিধি ও পাপারাৎজিদের সঙ্গে গৌরীকে প্রথমবার অফিশিয়ালি নিজের পার্টনার হিসেবে আলাপ করিয়ে দিয়েছিলেন আমির খান।
8
10
এর আগে আমির দু’বার গাঁটছড়া বেঁধেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যের পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে তিনি বিয়ে করেন পরিচালক কিরণ রাওকে। ২০২১ সালে দীর্ঘ ১৫ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টেনে তাঁরা যৌথ বিবৃতির মাধ্যমে ডিভোর্সের ঘোষণা দেন।
9
10
বিচ্ছেদ হলেও রীনা ও কিরণ, দুজনের সঙ্গেই আমিরের বন্ধুত্ব এবং পারিবারিক যোগাযোগ এখনও অটুট। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে আমির একাই ছিলেন। মাঝে তাঁর ‘দঙ্গল’ সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়ালেও, তা গুঞ্জনের স্তরেই থিতিয়ে যায়।
10
10
কেরিয়ারের দিক থেকে আমির খানকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে ‘সিতারে জমিন পর’ ছবিতে। তবে এই মুহূর্তে তাঁর আগামী ছবির চেয়েও ব্যক্তিগত জীবনের নতুন ইনিংসের মেগা আপডেট নিয়ে বুঁদ হয়ে রয়েছে গোটা বলিউড।