কেবল স্টার জলসা নয়, ১৪ এবং ১৫ মার্চ একাধিক ধারাবাহিকের বিশেষ পর্ব দেখা যাবে জি বাংলাতেও। 'পরিণীতা' এবং 'জোয়ার ভাঁটা', দুই ধারাবাহিকে আসছে টানটান মোড়। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'জোয়ার ভাঁটা' এবং 'পরিণীতা' ধারাবাহিকের যে যৌথ প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে পারুলের জন্য এলাহী আয়োজন করেছে রায়ান। কেক, ইত্যাদি এনে চমকে দিয়েছে। শুধু তাই নয়, নায়িকাকে একটি বিশেষ চিঠিও দেয় সে। কিন্তু সেই চিঠিতে কী এমন লেখা আছে যে সেটাকে মুখে না বলে খামে ভরে স্ত্রীকে দিল রায়ান? মনের কথা নাকি সম্পর্ক ভাঙার পরোয়ানা? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। কিন্তু এই ঘটনাকে ঘিরে যে গল্প আরও জমাটি হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। 

অন্যদিকে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকেও আসছে নতুন চমক। নিশার ষড়যন্ত্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঋষি। হাসপাতালে চিকিৎসাধীন। অসাড় হয়ে পড়ে আছে। স্বামীর এই অবস্থা দেখে পাগল হয়ে যায় উজি! দিদির বিরুদ্ধে বদলা নেবে বলে স্থির করে সে। ঠিক করে বাবাকে যে কথা দিয়েছিল, সেই কথা রেখে ইউপিএসসি পরীক্ষা দেবে। এবং তারপর সে দিদিকে সৎ পথে ফেরাবে। কিন্তু আদৌ কি সে সেই পরীক্ষা দিতে পারবে? বাঁচাতে পারবে ঋষিকে? কী অপেক্ষা করে রয়েছে উজির জন্য? 

https://www.instagram.com/reels/DV0VubcgUBr/

'পরিণীতা' এবং 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের এই বিশেষ পর্ব আগামী শনি এবং রবিবার সম্প্রচারিত হবে। ১৪ এবং ১৫ মার্চ সন্ধ্যা ৬ টা থেকে বিকেল ৭ টা পর্যন্ত দেখানো হবে। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'পরিণীতা' ধারাবাহিক আবার তার হারানো জায়গা দখল করেছে। চলতি সপ্তাহে ৬ নম্বর পেয়ে টিআরপি তালিকায় এক নম্বরে রয়েছে এই মেগা। অন্যদিকে 'জোয়ার ভাঁটা' বর্তমানে রীতিমত চমক দেখাচ্ছে। টিআরপি তালিকার একদম শেষ থেকে সোজা দুই নম্বরে উঠে এসেছে। যবে থেকে নিশা, উজির আসল পরিচয় ফাঁস হয়েছে তবে থেকেই এই ধারাবাহিক নিয়ে উত্তেজনা বেড়েছে দর্শকদের। এবার গল্প আরও টানটান হতে চলেছে।

প্রসঙ্গত, 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে দুই বোনের ভূমিকায় দেখা যাচ্ছে শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতিকে। নায়ক হিসেবে আছেন অভিষেক বীর শর্মা। অন্যদিকে 'পরিণীতা' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন ঈশানি চট্টোপাধ্যায় এবং উদয় প্রতাপ সিং।