আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

প্রয়াত শাহরুখের পর্দার বাবা বিজয় কৃষ্ণ! 

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। 'দেবদাস' ছবিতে তিনি শাহরুখ খানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনেতা লিলেট দুবে ৩ মার্চ ইনস্টাগ্রামে বিজয় কৃষ্ণর একটা ছবি পোস্ট করে এই মর্মান্তিক খবর দেন। 'দুর্দান্ত অভিনেতা' বলে সেই পোস্টে তাঁকে ব্যাখ্যা করেন। এই পোস্টে অনুপম খের মন্তব্য করেছেন। তিনি লেখেন, 'অত্যন্ত দুঃসংবাদ। ওঁর আত্মার শান্তি কামনা করি।' সইফ আলি খান সাবা লেখেন, 'খুবই দুঃখের খবর। আমার সমবেদনা রইল ওঁর পরিবারের প্রতি। ওঁর আত্মার শান্তি কামনা করছি।' ভারতীয় নাট্য জগৎ এবং হিন্দি ও ইংরেজি ছবির জগৎ অতি পরিচিত মুখ ছিলেন বিজয় কৃষ্ণ। 

'টক্সিক' -এর মুক্তি পিছতেই ছক্কা হাঁকাল 'ধুরন্ধর ২'! আমেরিকায় কত কোটির ব্যবসা করল ছবি? 

আর কোনও প্রতিদ্বন্দ্বী নেই। 'টক্সিক' ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে, জুন মাসে এবার মুক্তি পাবে যশ অভিনীত ছবিটি। ফলে, ১৯ মার্চ মুক্তি পাচ্ছে কেবল 'ধুরন্ধর ২'। আর এই ঘটনার জেরে 'ধুরন্ধর ২' ছবির ব্যবসার পালে যেন হাওয়া লেগেছে। উত্তর আমেরিকায় মুক্তির আগে এই ছবিটি প্রায় ১ কোটি টাকার ব্যবসা করে ফেলল। জানা গিয়েছে, মুক্তির আগে ৯২ লাখ টাকার অ্যাডসেন্স টিকিট বিক্রি হয়েছে সেখানে। 'ধুরন্ধর' ছবিটি আমেরিকা এবং কানাডায় প্রায় ২০ মিলিয়ন ডলারের ব্যবসা জিতেছে। 'বাহুবলী ২' ছবিকে পিছনে ফেলেছে। এবার পালা 'ধুরন্ধর ২' ছবিটির। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে আবারও হামজা আলির চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। 

'টক্সিক' -এর মুক্তি পিছানো নিয়ে মুখ খুললেন বিশাল মিশ্র! 

১৯ মার্চ মুক্তি পাচ্ছে না 'টক্সিক'। বরং 'ধুরন্ধর ২' -এর সঙ্গে প্রতিযোগিতায় নামার বদলে, মুক্তি পিছিয়ে যাচ্ছে জুন মাসে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গায়ক, সঙ্গীত পরিচালক বিশাল মিশ্র। মধ্য প্রাচ্যে যে যুদ্ধ আবহ তৈরি হয়ে আছে তাতে ছবির নির্মাতারা এই ছবিকে মুক্তি দিতে চাইছেন না। আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশাল মিশ্র বলেছেন, 'অত্যন্ত ভাল সিদ্ধান্ত।' এই ছবির জন্য তিনি তাবাহি গানটি গেয়েছেন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে যশ  এবং কিয়ারা আডবানিকে।