গত কয়েক মাস ধরেই বিজয়ের নতুন রাজনৈতিক দল 'তামিলনাড়ু ভেট্রি কাজাগাম' (টিভিকে) নিয়ে চর্চা তুঙ্গে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন বিজয়। ঠিক এই আবহেই তাঁর বাড়িতে হাজির অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তাঁর আগমন নিছক সৌজন্য সাক্ষাৎ নাকি এর পিছনে কোনও বড় রাজনৈতিক সমীকরণ রয়েছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবি ও তথ্যে দাবি করা হচ্ছে, বিজয় যখন তাঁর দলের রণকৌশল সাজাতে ব্যস্ত, ঠিক তখনই তৃষার এই উপস্থিতি বেশ ইঙ্গিতবাহী।
দীর্ঘদিন ধরেই বিজয় ও তৃষার অফ-স্ক্রিন সমীকরণ নিয়ে কাটাছেঁড়া চলেছে। 'লিও' ছবির সাফল্যের পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। তবে এবার বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের ঘেরাটোপে আটকে নেই। ঘনিষ্ঠ মহলের দাবি, বিজয়ের রাজনৈতিক যাত্রায় কি তবে এবার কোনো বিশেষ ভূমিকায় দেখা যাবে তৃষাকে? যদিও দুই তারকার পক্ষ থেকেই এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি।
তামিলনাড়ুতেও চলছে ভোট গণনা। থালাপতি বিজয়ের ভাগ্য কোন দিকে এগোচ্ছে? চর্চা চলছে। এদিকে, এদিন আবার দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের ৪৩তম জন্মদিন। নিজের বিশেষ এই দিনটি তিনি কাটাচ্ছেন একটু অন্যভাবে। আজ সকালে তিরুপতি মন্দিরে গিয়ে ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নিয়েছেন নায়িকা।
রবিবারই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিরুপতি যাওয়ার একটি আভাস দিয়েছিলেন তৃষা। সোমবার সেই মন্দিরে তাঁর প্রার্থনার একটি ভিডিও সমাজমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তৃষার এই মন্দির দর্শন নিয়ে নেটপাড়ায় বেশ চর্চা চলছে। কারণ, আজ শুধু তাঁর জন্মদিনই নয়, আজ তামিলনাড়ু নির্বাচনের ফলাফল ঘোষণার দিনও বটে।
দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে যে, ‘লিও’ ছবির এই দুই তারকা নাকি প্রেম করছেন। যদিও তৃষা বা বিজয় কেউই এই বিষয়ে কখনও মুখ খোলেননি। তবে সম্প্রতি চেন্নাইয়ের এক বিয়েবাড়িতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও বেড়ে যায়। বিজয়ের সঙ্গে তাঁর স্ত্রী সঙ্গীতার বিবাহবিচ্ছেদের খবরের মাঝেই তৃষার এই মন্দির দর্শন অনেকের মনেই প্রশ্ন জাগিয়েছে— এই প্রার্থনা কি শুধুই জন্মদিনের জন্য, নাকি বিজয়ের জয়ের কামনায়? প্রসঙ্গত, তামিলনাড়ুতে বিজয় এখনও পর্যন্ত তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন। এবার দেখার, বিজয়ের 'লেডি লাক' কাজ করে কিনা।















