দক্ষিণী বিনোদন জগতের জনপ্রিয় মুখ তৃষা কৃষ্ণনকে নিয়ে সম্প্রতি এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়েছে সমাজমাধ্যমে। শোনা যাচ্ছিল যে, তিনি নাকি অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন এবং খুব শীঘ্রই একজন বিত্তবান ব্যবসায়ীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। 

তবে এবার এই সমস্ত জল্পনাকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিলেন খোদ অভিনেত্রী। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এই গুঞ্জনকে কটাক্ষ করে তৃষা লিখেছেন, "শুনলাম আমি নাকি কোনও বিত্তশালী ব্যবসায়ীকে বিয়ে করছি!" তাঁর এই রসিকতা থেকেই স্পষ্ট যে, রটে যাওয়া খবরের কোনও ভিত্তি নেই। তৃষা নাকি নতুন কোনও প্রজেক্টে সই করছেন না এবং ব্যক্তিগত জীবনের কারণেই তিনি রূপালি পর্দা থেকে দূরে সরে যাচ্ছেন। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়তেই অনুরাগীমহলে উদ্বেগ দেখা দিয়েছিল।

সম্প্রতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে ডিভোর্স ফাইল করেছেন। আর সেই থেকেই উসকে গিয়েছে অভিনেতার সঙ্গে তৃষা কৃষ্ণনের প্রেমের জল্পনা। দু'জনকে একত্রে বিভিন্ন জায়গায়, নানা সময় দেখা গিয়েছে। সম্প্রতি প্রেম, সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমে ইঙ্গিতবহ পোস্ট ভাগ করেছেন তৃষা। সেই পোস্টে লেখা, 'প্রেম সব কিছু মোটেই না। আবার সব কিছুই অর্থহীন ভালবাসা ছাড়া।' এটি শেয়ার করে তৃষা লেখেন, 'একদম সঠিক।' এদিন একই সঙ্গে তিনি একটি ভিডিও পোস্ট করেন, সেখানে বলা হয়, 'আমি আমার জীবনের সেই স্টেজে রয়েছি যেখানে আমি আর তর্ক করি না। যদি তুমি বলো হাতি উড়তে পারে, আমি সেটাই সঠিক বলব। না, সেটা সঠিক বলে বা আমিও সেটা আমি বলে নয়। কারণ আমি তোমাকে কিছু বোঝাতে চাই না। শান্তি ভীষণ জরুরি সঠিক প্রমাণ করার থেকে। চুপ করে থাকা অনেক সস্তা ব্যাখ্যা করার থেকে। সবাইকে তোমার এনার্জির অ্যাকসেস দিতে হবে না। কিছু ভুল বোঝা ঝগড়া নয়, বরং ক্লান্তি। তাই আমি আমার শান্তি বজায় রাখি।'