সম্প্রতি একটি বিস্ফোরক খবর প্রকাশ্যে এসেছে। টলিউডের ছোটপর্দার এক অতি পরিচিত নায়ক নাকি স্ত্রীকে ফেলে মন দিয়েছেন অন্ধকার জগতের এক মহিলা ডনকে! আর এই ঘটনা তাঁর স্ত্রী জেনে যেতেই শুরু হয়েছে হইচই। কোন নায়ক ঘটালেন এই কাণ্ড?
কী ভাবছেন এই ঘটনাটি বাস্তবে ঘটেছে? একেবারেই নয়। বরং যা ঘটেছে পর্দায় ঘটেছে। কথা হচ্ছে স্টার জলসার হিট ধারাবাহিক 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে সদ্যই 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে তটিনীকে পরশুরামের ব্যাপারে কান ভারী করছে সৌরভ। সে নায়িকাকে জানায়, পরশুরাম নিজেই তটিনীকে গুলি করেছিল। সে আরও জানায় যে তাদের কাছে খবর ছিল, তটিনী গাঙ্গুলি ওখানে পৌঁছবে। আর ওর নাকি একটা গ্যাংও আছে, সেই খবরও ছিল। তখন তটিনী তাকে থামিয়ে দিয়ে জানতে চায় পরশুরাম কেন ওকে গুলি করবে? তখনই সৌরভ তটিনীর মনে সন্দেহের বীজ ঢুকিয়ে এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনে।
সৌরভ জানায় পরশুরাম ছাপোষা সেজে থাকে। সে নিজের স্ত্রীর থেকে ১০ বছর ধরে নিজের পেশা লুকিয়ে রাখলেও আদতে সে 'ঝানু', ডেঞ্জারাস। তটিনী নাকি এতদিন ঘর করার পরও পরশুরামকে চেনেনি। পরশুরামের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের একজন মেয়ের সম্পর্ক আছে বলেও জানায়। এই কথা শুনেই কি স্বামীকে ভুল বুঝবে তটিনী? সন্দেহ করবে? কোন দিকে বইবে এবার পরশুরাম এবং তটিনীর সম্পর্ক? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে।
গল্পে সদ্যই দেখানো হয়েছে, তটিনী নতুন বিপদের মুখোমুখি হয়েছিল। শিবরাত্রির দিন সে যখন মন্দিরে গিয়েছে পুজো করতে, সেই সময়ই হঠাৎই বিপদের মুখোমুখি হয়। গান গাইতে গাইতে তটিনী যখন শিবলিঙ্গে জল ঢালছে তখন সেখানে আরও একটি হাত দেখা যায়। সেই ঘটি ধরা হাত দেখে তাকায় তটিনী। দেখে তার সামনে বসে শীতল। তখনই খলনায়িকা ক্রুর হাসি হেসে বলে এটাই তটিনীর জীবনের শেষ শিবরাত্রির ব্রত। সে এও জানায় তটিনী আজ কোনও ভাবেই বাড়ি ফিরতে পারবে না।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় দাপট দেখাচ্ছে। এক, আধ সপ্তাহ বেঙ্গল টপার খেতাব হাতছাড়া হলেও, মূলত প্রথম স্থানেই থাকে। এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। 'পরশুরাম আজকের নায়ক' প্রতিদিন রাত ন'টা নাগাদ সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু।
