সংবাদসংস্থা মুম্বই: বলিউডের "প্রেম"! "কিসি কী ভাই কিসি কী জান"- সলমন খান। সোমি আলি থেকে শুরু করে ইউলিয়া ভান্টুর- তাঁর প্রেম জীবন সব সময়ই শিরোনামে। তবে বলিউড যে নামদুটো বেশি মনে রেখেছেন তা হল ঐশ্বর্য রাই ও ক্যাটরিনা কইফ। বলিউডের এই দুই সুন্দরী বিয়ে করে সংসারী হলেও সলমন এখনও বলিউডের "মোস্ট ওয়ান্টেড মুন্ডা"। আর তিনি কবে বিয়ের পিঁড়িতে বসবেন? এটা হল কোটি টাকার প্রশ্ন। বিয়ে নিয়ে উৎসাহী না হলেও প্রাক্তন বান্ধবীদের সঙ্গে মাঝে মধ্যেই ভাইরাল হন তিনি। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর একটি সাক্ষাৎকার। তিনি নাকি ঐশ্বর্যকে মারধর করতেন?
সে প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করতেই সলমন বলেন, "আমাকে এক সাংবাদিক এই প্রশ্নটি করেছিলেন। আমি রেগে গিয়েছিলাম। টানাপড়েন ছিল। লড়াই চলছিল ভিতরে। আমি টেবিল বাজিয়ে ওনাকে উত্তর দিয়েছিলাম। সময়টা খারাপ ছিল।""
সলমন ও ঐশ্বর্য ১৯৯০ এর দশকের শেষের দিকে ডেটিং শুরু করেছিলেন। একসঙ্গে তাঁরা সঞ্জয় লীলা বনশালির ছবি "হাম দিল দে চুকে সনম" এ অনবদ্য পারফর্ম করেছিলেন। তাঁদের রসায়ন অনুরাগীদের মন জয় করেছিল। কিন্তু ২০০০ সালের শুরুতে অভিনেতার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন অভিনেত্রী। সম্পর্ক শেষ হয়ে যায়। বছরের পর বছর ধরে, উভয়কেই ব্রেক আপ সম্পর্কে জিজ্ঞাসা করেও উত্তর পাননি কেউ। সম্প্রতি একটি পুরনো ভিডিও আবার দেখা গিয়েছে যেখানে সলমনকে অভিনেত্রীর অভিযোগের প্রতিক্রিয়া জানাতে দেখা গিয়েছে।