গ্রীষ্মেই এল নতুন বসন্ত! টেলিপাড়ার অলিন্দে কান পাতলেই বেশ কিছুদিন ধরে যে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে মঙ্গলবার তাতে পড়ল আনুষ্ঠানিক সিলমোহর। আর কোনো লুকোছাপা নয়, খোদ ‘লক্ষ্মী ঝাঁপি’ জুটিই সমাজমাধ্যমে এনে দিলেন সেই বহু প্রতীক্ষিত সুখবর। বাগদান বা আংটি বদল সেরে ফেললেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী  এবং অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। ‘দীপ’ আর ‘ঝাঁপি’র অনস্ক্রিন রসায়ন এবার অফস্ক্রিন জীবনের বাস্তবতায় রূপ নিল। কয়েকমাস আগেই সৌরভের প্রাক্তন স্ত্রী মধুমিতা সরকার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন, আর এবার নতুন জীবন শুরু করার পালা সৌরভের।


আংটি বদলের এই বিশেষ ও স্মরণীয় দিনে খাঁটি বাঙালি সাজে ধরা দিয়েছিলেন এই লাভবার্ডস। শুভস্মিতার পরনে ছিল ট্র্যাডিশনাল লাল শাড়ি, গা ভর্তি সোনার গয়না আর চুলে গোঁজা গোছা ফুল। অন্যদিকে সৌরভকে দেখা গেল লাল-সাদা কম্বিনেশনের পাঞ্জাবিতে।বাগদানের মিষ্টি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে শুভস্মিতার উদ্দেশ্যে এক আবেগঘন খোলা চিঠি লিখেছেন সৌরভ। তিনি লেখেন, “মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে আমার মনে হয়, যেন এই জীবনের অস্তিত্ব তৈরি হওয়ারও অনেক আগে থেকে আমি তোমাকে ভালবেসে এসেছি... আর এমনকী সেই সময়েও যখন তোমার চোখেই আমি খুঁজে পেয়েছিলাম আমার ঘর। চিয়ার্স বন্ধু! আজ, কাল এবং চিরকাল।”চিঠির শেষেই সৌরভ জুড়ে দিয়েছেন ওঁদের জীবনের সবচেয়ে বড় ঘোষণা— “হ্যাঁ, আমাদের বাগদান সম্পন্ন হয়েছে!”

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Suvosmita Mukherjee (@suvosmitamukherjee05_official)