সংবাদসংস্থা, মুম্বই: ১৪ ই ডিসেম্বর, ২০২৩। শুটিং সেরে বাড়ি ফিরে হঠাৎই বুকে চিনচিনে ব্যথা। আপৎকালীন পরিস্থিতিতে রাত ১০টায় অ্যাঞ্জিওপ্লাস্টি। তারপরে কেটে গিয়েছে ১৬ ঘন্টা। এখন কেমন আছেন বলিউডের "ইকবাল" শ্রেয়স তলপাড়ে? শুক্রবার, ১৫ ডিসেম্বর, সোশ্যাল মিডিয়ায় অভিনেতার শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি পোস্ট করেন স্ত্রী তলপাড়ে। কী লিখেছেন তিনি পোস্টে?
একটি হাসিখুশি পরিবারের ছবি পোস্ট করেন অভিনেতার স্ত্রী। সেই সঙ্গে অভিনেতার অনুরাগীদের জন্য একটি খোলাচিঠি। সেখানে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতার শুভাকাঙ্খীদের। তিনি লেখেন, ""আপনাদের প্রিয় অভিনেতা এখন বিপদমুক্ত। আর কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবে। আপনাদের সকলকে এই কথা জানাতে পেরে আমি একটু স্বস্তি বোধ করছি।""
পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন ডাক্তারবাবু ও হাসপাতালে গোটা ইউনিটকে। যাঁদের অক্লান্ত পরিষেবায় সুস্থ হয়ে উঠছেন অভিনেতা। এই সময়, পরিবারের জন্য ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। অনুরাগীদের প্রার্থনা তাঁদের অন্যতম শক্তি, তাই তাঁদেরকেও ধন্যবাদ জানাতে শ্রেয়স হিন্দি এবং মারাঠি ছায়াছবির জনপ্রিয় অভিনেতা। ২০০৫-এ "ইকবাল" ছবিতে একজন বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। ছবিতে নাসিরুদ্দিন শাহ শ্রেয়সের সঙ্গে অভিনয় করেছিলেন। এছাড়াও, "পরিচালক রোহিত শেট্টির "গোলমাল" ফ্রাঞ্চাইজির জনপ্রিয় মুখ তিনি।ভোলেননি দীপ্তি।