নিজস্ব সংবাদদাতা: মায়ের শেষ কৃত্যে ভেঙে পড়লেন অভিনেত্রী, রাজনৈতিক নেত্রী সায়নী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় আবেগে ভাসা চিঠি লিখলেন মায়ের উদ্দেশ্যে- ""মা, আজ থেকে বত্রিশ বছর আগে ঠিক এই দিনে তুমি আমাকে ভূলোকের আলো দেখিয়েছিলে, বত্রিশ বছর পর আজ ঠিক একই দিনে তোমাকে আমি ব্রহ্মলোকের আলোকপথে এগিয়ে দিলাম।"" ঋণশোধই কী এতটাই যন্ত্রণার! ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টে সেই প্রশ্নের ভিড়েই হারালেন অনুরাগীরা।
সাদা সালোয়ার, বিষণ্ণ মুখ। এরকম জন্মদিন দুঃস্বপ্নেও কল্পনা করেননি সায়নী। তাই তো খোলাচিঠিতে মাকে জানিয়েছেন, "তোমার আসীম জ্ঞান, বুদ্ধিমত্তা, সকল জীবের প্রতি পরম স্নেহ, পরোপকারি মন, সরল স্বভাব, অতি সাধারণ জীবনযাপন, পরিবার পরিজনের প্রতি দায়িত্ববোধ, নিরলস কর্ম ও সংসার সাধনা, অপরিসীম সহ্যশক্তি, প্রাণ খুলে হাসার ক্ষমতা, আনন্দে থাকা ও আনন্দে রাখার ক্ষমতা আমাকে মন্ত্রমুগ্ধ করেছে বার বার। বছরের পর বছর শত মানসিক ও শারীরিক কষ্টকে উপেক্ষা করে হাসি মুখে লড়াই করে চলা, সত্যি এক সাধারণ মেয়ের অসাধারণ মা তুমি।""
এমন দিনে ঈশ্বরের কাছেই আশ্রয় নিয়েছেন মনে মনে তিনি। মায়ের কানে কানে নিভৃতে বলেছেন, ""গুরু বলেছেন, তুমি উত্তরায়ণের মুহুর্তে যাত্রা করেছো। একমাত্র খুব উচ্চমানের মানুষরাই এমন দিনে দেহ রাখার ভাগ্য পায়। তোমার আত্মা আলোক পথে চলে গেছে । সমস্ত কর্মের অবসান হয়েছে, পূর্ণ মুক্তি। "" মায়ের জন্য প্রার্থনা জানিয়ে অভিনেত্রী বলেছেন, "পরম করুনাময় ঈশ্বরের চরনযুগলে শান্তিতে তোমার স্থান হোক, এই প্রার্থনা দিয়েই জন্ম মৃত্যুর এই বৃত্ত আজ সম্পূর্ণ করলাম। তোমার সকল শক্তিকে নিজের ভিতর ধারণ করলাম। তোমার সকল অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ণ করার প্রতিজ্ঞা করলাম। শুভ যাত্রা মা, শুভ জন্মদিন মিস ঘোষ। "
মা মেয়ের এই নিভৃত কথোপকথনের সাক্ষী গোটা নেটপাড়া। সকলেই স্তব্ধ আবেগের এই প্রতিফলনে।