‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর ওয়ার্ল্ড লাফটার ডে উপলক্ষে বিশেষ পর্ব নিয়ে এখন চলছে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। বিশেষ করে বর্ষীয়ান কৌতুকশিল্পী সুনীল পাল এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়নার মধ্যেকার ঠাট্টা-ইয়ার্কি ও বাক্‌বিতণ্ডার একটি ৩০ সেকেন্ডের ক্লিপ এক্স -এ রীতিমতো ভাইরাল হয়েছে। অতীতে তাঁদের মধ্যেকার মনোমালিন্য ও সোশ্যাল মিডিয়ার বিতর্ককে কীভাবে কপিল শর্মা কমেডিতে রূপ দিয়েছেন, তা নিয়েই দর্শক মহলে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে।


ভাইরাল হওয়া সেই ক্লিপটিতে কপিল শর্মা সুনীল পালকে জিজ্ঞাসা করেন, “সুনীল ভাই, আপনি কি ওঁকে (সময় রায়না) ক্ষমা করে দিয়েছেন? কারণ ও আপনাকে সত্যি খুব ভালবাসে।” হাত জোড় করে সুনীল পাল বলেন, “আমি তো অনুরোধই করি। আমি কাউকে কিছু বলি না।” এরপরেই শো-এর বিচারক অর্চনা পূরণ সিং জানতে চান, “কিন্তু আমি সুনীলের কাছে জানতে চাইব, সময় এমন কী করেছে?”উত্তরে সময় রায়নার কমেডি স্টাইলের দিকে ইঙ্গিত করে সুনীল বলেন, “আমি এটাই বলি যে, আদবের মজলিস হোক, গালিবকে ভালবাসুন, আর এদের মজলিস হলে শুধু গালাগাল।”

 

?ref_src=twsrc%5Etfw">May 2, 2026

 

 

 

এই মন্তব্যে দর্শকরা হাসিতে ফেটে পড়লেও সময় রায়না মোক্ষম জবাব দিতে দেরি করেননি। তিনি পাল্টা বলেন, “যেখানে গালিগালাজের কথা আসছে, আমি যা যা গালি শিখেছি, তা সুনীল দাদার ভিডিও থেকেই শিখেছি।” কপিল তখন বলেন, “কিন্তু উনি তো কখনও গালাগাল দেননি!”
এর জবাবে সময় তাৎপর্যপূর্ণভাবে বলেন, “না, উনি নন, আমি ওঁর ভিডিওর কমেন্ট সেকশন থেকে গালিগালাজ শিখেছি!” সময়ের এই বাক্চাতুরীতে দর্শকরা আরও উচ্ছ্বসিত হয়ে পড়েন।


কপিল শর্মার শো-তে এই মজার মুহূর্তটি আসার আগে এই দুই কমেডিয়ানের মধ্যে দীর্ঘদিনের কড়া বাক্‌বিতণ্ডা ছিল।  সময় রায়নার জনপ্রিয় ও বিতর্কিত শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর একটি এপিসোড নিয়ে আপত্তি তুলেছিলেন সুনীল পাল। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। সময়কে কপিল শর্মার কাছ থেকে ‘ক্লিন কমেডি’ বা পরিচ্ছন্ন কৌতুক শেখার পরামর্শ দিয়েছিলেন সুনীল।  এর জবাবে সময় রায়নাও কড়া প্রতিক্রিয়া জানিয়ে সুনীল পালকে ‘ফ্রাস্ট্রেটেড’ (হতাশ) বলে আখ্যা দিয়েছিলেন এবং তাঁর মানসিক শান্তির অভাব রয়েছে বলে মন্তব্য করেছিলেন। পাল্টা সময় রায়নার শো-এর কড়া সমালোচনা করেন এবং তাঁকে 'কমেডির সন্ত্রাসী' বা 'আতঙ্কবাদী' বলে কটাক্ষ করেন সুনীল। 


এই পর্বটির পর থেকে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, "শত্রুতা ভুলে এই মিলন চমৎকার ছিল," আবার কেউ কেউ মজা করে বলছেন যে, "মুকেশ খান্নাকেও যদি এই শো-তে ডাকা হতো, তবে আরও জমে যেত।