কপিল শর্মার শো-তে হাসির পাশাপাশি এবার আরও এক নতুন চমক! ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর ওয়ার্ল্ড লাফটার ডে-র বিশেষ পর্বে সময় রায়না ও রণবীর এলাহাবাদিয়ার পাশাপাশি হাজির হয়েছিলেন বর্ষীয়ান কমেডিয়ান সুনীল পাল। তাঁদের এই অপ্রত্যাশিত সাক্ষাৎ ও খোঁচাখুঁচি এখন নেটমাধ্যমে দারুণ আলোচনার বিষয়।

 

কপিল শর্মার শো-তে সময় রায়না এবং রণবীর এলাহাবাদিয়ার উপস্থিতি আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ বিতর্কের পর তাঁরা একসঙ্গে পর্দায় ফিরেছেন। কিন্তু আসল চমক ছিল শো-এর মাঝে কমেডিয়ান সুনীল পালের উপস্থিতি। অতীতে সুনীল পাল সময় রায়নাকে চূড়ান্ত কটাক্ষ, কাজের কড়া সমালোচনা করলেও, এই শো-তে তাঁরা সমস্ত তিক্ততা ভুলে একে অপরের দিকে তীক্ষ্ণ কিন্তু মজার মন্তব্য ছুঁড়ে দিয়েছেন, যা দর্শকদের দারুণ বিনোদন দিয়েছে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ChetnaSingh (@chetnasingh___)