সলমন খান তাঁর পরবর্তী ছবির শুটিং শুরু করেছেন। সুপারস্টার বিখ্যাত প্রযোজক দিল রাজুর পরিচালনায় একটি বড় বাজেটের অ্যাকশন থ্রিলারে অভিনয় করবেন বলে জানা যাচ্ছে৷ এই ছবিটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বংশী পাইদিপল্লি। ছবির নাম এখনও ঠিক হয়নি৷ তবে সূত্রের খবর, এপ্রিল আসে ছবিটির শুটিং শুরু হতে পারে৷ এই ছবিতে সলমনকে এমন এক অবতারে দেখা যাবে যা তাঁর এত বছরের অভিনয়ে কখনও দেখা যায়নি।
ছবিতে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা ছাড়াও থাকছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের নামকরা অভিনেতা-অভিনেত্রীরা। প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন সেই নিয়ে আলাপ আলোচনা চলছে৷ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
সূত্রের খবর, সলমনের এই ছবির চিত্রনাট্য খুবই পছন্দ হয়েছে৷ সেই সঙ্গে সলমনের আশা, এই ছবিটি বাণিজ্যিক দিক থেকে সফল হবে৷ পরিচালক পাইদিপল্লি সম্পূর্ণ নতুন অবতারে দর্শকদের সামনে আনতে চলেছেন সলমনকে৷ এই ভাবে এর আগে কখনওই কোনও ছবিতে সলমনকে দেখা যায়নি এমনটাই সূত্রের দাবি৷
হাতে যে সব কাজ আছে সেগুলি শেষ হলেই এই ছবির জন্য কাজ শুরু করবেন সলমন৷ ছবিটি একটি বৃহৎ পরিসরে তৈরি হতে চলেছে৷ এপ্রিল মাসে শুটিং শুরু হওয়ার কথা। ২০২৭ সালে ছবিটি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা৷
এই অ্যাকশন থ্রিলারটির কাজ শেষ করে সলমন রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডি.কে.-এর সঙ্গে একটি ছবির কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে৷ মিথ্রি মুভি মেকার্স এবং রিল লাইফ প্রোডাকশন দ্বারা প্রযোজিত আসন্ন ছবিটি একটি কমিক-অ্যাকশন ছবি বলে জানা গেছে।
