সংবাদসংস্থা মুম্বই: বক্স অফিসে দিওয়ালি উদযাপন করছেন সলমন খান। মাত্র ২ দিনেই ১০০ কোটির ক্লাবে পৌঁছল "টাইগার ৩" । এই ছবি দর্শকের মন ছুঁয়ে যাবে, সেই ভবিষ্যৎবাণী আগেই করেছিলেন ভাইজান। তাঁর কথায়, টাইগারের জার্নির সঙ্গে জড়িয়ে গিয়েছেন দর্শক। তাছাড়া দীপাবলিতে টাইগার আসবে আর মানুষ প্রেক্ষাগৃহে তাকে দেখতে যাবেন না এমনটা হতেই পারে না। যেমন ভেবেছিলেন, তেমনই হয়েছে। দীপাবলির সপ্তাহান্তে প্রেক্ষাগৃহে উপচে পড়েছে ভিড়। তার জেরেই মাত্র ২ দিনে ১০০ কোটির ক্লাবে "টাইগার ৩"।
অভিনেতা অর্জুন কাপুর সোমবার রাতে সুপারস্টার সলমন খানের অ্যাকশন থ্রিলার দেখতে মুম্বইয়ে একটি প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন। সিনেমা হলের ভিতর থেকে "তেভার" অভিনেতার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ছবিটি বেশ ভালই উপভোগ করেছেন তিনি।
"টাইগার ৩" হল "টাইগার" ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। "ওয়ার" এবং "পাঠান" ছবির মত ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অভিনব সৃষ্টি এটি। ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা কইফ, ইমরান হাশমি। ক্যামিওতে ছিলেন শাহরুখ খান ও হৃত্বিক রোশন। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, মুক্তি পেয়েই ৪৩ কোটির ব্যবসা করেছে ছবিটি। এটাই সলমনের একমাত্র ছবি যা প্রথম দিনেই এতটা সফল ব্যবসা করেছে।
সলমন মানেই বাড়তি আবেগ অনুরাগীদের মনে। সম্প্রতি এক ফ্যান সলমনের মতই "শার্টলেস" হলেন প্রেক্ষাগৃহে। "লেকে প্রভু কে নাম" গানে পা মেলালেন। ঘটনাটি ঘটেছে নেপালে। সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল।