সলমন খানের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সোমবার (২৫শে মে) আচমকাই কিছুক্ষণের জন্য গায়েব হয়ে যায়। প্রায় ৭ কোটি ২০ লক্ষেরও (৭২ মিলিয়ন) বেশি ফলোয়ার্স থাকা এই মেগাস্টারের প্রোফাইল হঠাৎ খুঁজে না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। অনুরাগীরা সলমনের প্রোফাইল সার্চ করলে সেটি ‘অ্যাভেলেবেল’ দেখাচ্ছিল না, যার ফলে অ্যাকাউন্টটি হ্যাক হলো, ডিলিট করা হলো না কি সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে— তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়।
বলিউডের ‘ভাইজান’-এর প্রোফাইলটি উধাও হওয়ার পরপরই নেটপাড়ায় স্ক্রিনশট শেয়ারের বন্যা বয়ে যায়। উদ্বিগ্ন ভক্তরা এক্স হ্যান্ডেলে এই নিয়ে আলোচনা শুরু করেন এবং ভাইজানের অ্যাকাউন্টটি যেন কোনও সাইবার হামলার মুখে না পড়ে, সেই প্রার্থনাও করতে থাকেন। তবে স্বস্তির বিষয় এই যে, প্রায় ৩০ মিনিট পর অ্যাকাউন্টটি আবার আগের মতোই সচল হয়ে যায়। তবে ঠিক কী কারণে এই বিভ্রাট ঘটেছিল, তা নিয়ে সলমন খান বা ওঁর টিমের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এটি কোনও কারিগরি ত্রুটি না কি হ্যাকিংয়ের চেষ্টা, তা এখনও ধোঁয়াশায়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Salman Khan (@beingsalmankhan)
ইনস্টাগ্রামের এই অদ্ভুত ঘটনার ঠিক কয়েকদিন আগেই মুম্বাইয়ের একটি হাসপাতালের বাইরে পাপারাৎজিদের ওপর মারাত্মক চটে গিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন সলমন। পরিবারের এক সদস্যকে দেখতে তিনি হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু ওঁর বেরোনোর সময় ছবি শিকারিরা ওঁকে চারপাশ থেকে ছেঁকে ধরেন।
ব্যক্তিগত জীবনে এই অনধিকার প্রবেশে চরম বিরক্ত হয়ে সলমন চেঁচিয়ে ওঠেন, “মাথা খারাপ হয়ে গেছে নাকি?” । এখানেই শেষ নয়, এই ঘটনার পর নিজের ইনস্টাগ্রামে একাধিক পোস্ট শেয়ার করে পাপারাৎজিদের অভব্য আচরণের তীব্র সমালোচনাও করেছিলেন সলমন। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওঁর প্রোফাইল গায়েব হওয়ার ঘটনাটিকে অনেকেই কাকতালীয় বলে মনে করছেন।
কাজের কথা বলতে গেলে, সলমন খানের ঝুলিতে বর্তমানে দুটি বড় ছবি রয়েছে— ‘মাতৃভূমি’ এবং পরিচালক বংশী পাইডিপল্লী -র আগামী ছবি। খবর, ‘মাতৃভূমি’ ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। চলতি বছরের এপ্রিল মাসেই এটি মুক্তি পাওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে ছবিটির রিলিজ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
অন্যদিকে, দক্ষিণের খ্যাতনামা পরিচালক বংশী পাইডিপল্লীর আসন্ন অ্যাকশন ড্রামাটির শুটিং এখন জোরকদমে চলছে। এই ছবিতে সলমনের বিপরীতে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা-কে দেখা যাবে। ছবিটি আগামী বছর ঈদে (২০২৭) ধামাকা রিলিজের জন্য তৈরি হচ্ছে।