এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন নাগমা। বলিউডে সলমন খানের বিপরীতে ‘বাঘি’ ছবির মাধ্যমে তাঁর অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল, তিনি একসময় অনুরাগীদের হৃদয়ে রাজ করতেন। কিন্তু সাফল্যের তুঙ্গে থাকা সত্ত্বেও এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার অন্ত ছিল না। 

কেরিয়ারের শুরুতে বলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তবে রুপোলি পর্দার এই জৌলুসের আড়ালে তাঁর ব্যক্তিগত জীবন ছিল বেশ বিতর্কিত। শোনা যায়, অভিনয় জীবনে একাধিক বিবাহিত পুরুষের প্রেমে পড়েছিলেন এই অভিনেত্রী। প্রায় চারজন বিবাহিত পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। যদিও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে শেষ পর্যন্ত একা পথ চলাই বেছে নিয়েছেন তিনি।

বলিউড থেকে ধীরে ধীরে তিনি দক্ষিণী ছবির দিকে মনোনিবেশ করেন। সেখানেও তিনি আকাশছোঁয়া সাফল্য পান। ভোজপুরি ছবিতেও তাঁর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। কিন্তু জীবনের ৫১টি বসন্ত পার করেও তিনি এখনো সিঙ্গল। বিয়ে নিয়ে কখনোই বিশেষ আগ্রহ দেখাননি তিনি, বরং কেরিয়ার এবং রাজনীতির ময়দানে নিজেকে ব্যস্ত রেখেছেন।

নাগমা বর্তমানে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। গ্ল্যামারের দুনিয়া থেকে অনেকটা দূরে সরে এসে নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন তিনি। অনেকের কাছেই তাঁর এই জীবনযাত্রা এক রহস্য। এত খ্যাতি, সৌন্দর্য থাকা সত্ত্বেও কেন তিনি জীবনের অন্য কোনও অধ্যায় শুরু করলেন না, তা নিয়ে আজও জল্পনা চলতেই থাকে। বর্তমানে নাগমার অতীত জীবনের গল্প নতুন করে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।