আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

 

রহমানের বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন সেলিম মার্চেন্ট

রহমানের বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন সেলিম মার্চেন্ট। রহমানের বক্তব্য ছিল এখন চলচ্চিত্র দুনিয়ায় সৃজনশীল মানুষদের তুলনায় ক্ষমতাশালী মানুষদের প্রভাব বেশি এবং সেখানে 'কমিউনাল' ধর্ম সম্পর্কিত বিষয় প্রাধান্য পায়৷ সেলিম বলেন, এ আর রহমান সঙ্গীতজগতের একজন বিখ্যাত ব্যক্তিত্ব৷ তিনি যদি রামায়ণের সঙ্গীত পরিচালনা করেন তাহলে অসুবিধা হওয়ার কথা নয়৷ 
সেলিম বলেন, তাঁর মনে হয় রামায়ণের সঙ্গীত পরিচালনার দায়িত্ব নেওয়ার অর্থ বিশ্বের সবচেয়ে বড় সিনেমাগুলির একটির কাজ করা যা হিন্দু পুরাণ নির্ভর৷

নববিবাহিতা রশ্মিকা লিখলেন প্রেমের মন্ত্র 

২৬ ডিসেম্বর উদয়পুরে রাজকীয় বিয়ে করেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা৷ এরপর এক্স হ্যান্ডলে সোমবার লিখলেন ভালবাসার কথা৷ রশ্মিকা লিখেছেন, আমি আমার জন্য একটা ঘর খুঁজে পেয়েছি৷ এটাই ছিল সেই যাত্রা যার জন্য আমি কৃতজ্ঞ৷ ভালবাসার বিষয় এটাই বলতে পারি, এমন একটা ভালবাসা খুঁজে বার করুন যা আপনাকে স্বাধীনতা দেবে৷ "

বাবা হলেন শাকা লাকা বুম বুম খ্যাত অভিনেতা কিংশুক বৈদ্য 

বাবা হলেন শাকা লাকা বুম বুম খ্যাত অভিনেতা কিংশুক বৈদ্য, গত বছর ডিসেম্বরে কিংশুক বৈদ্য এবং দীক্ষা নাগপাল জানিয়েছিলেন তাঁদের জীবনে নতুন মানুষ আসতে চলেছে৷ সোমবার ইনস্টাগ্রামে কিংশুক একটি ছবি শেয়ার করেছেন৷ জানা গিয়েছে ৮ মার্চ তাঁর ছেলে হয়েছে৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রকে স্বাগত জানাচ্ছি৷ ছোট বৈদ্য এসেছে "