সংবাদসংস্থা মুম্বই: ট্রাইসেপের পেশি ছিঁড়ে রাবার ব্যান্ডের মত ঝুলছিল ! সার্জারি পরে এমনটাই জানিয়েছেন সাইফ আলি খান। জটিল হলেও, সার্জারি সফল। ২৩শে জানুয়ারি, ২০২৪,মঙ্গলবার সকালে বাড়ি ফিরেছেন সইফ আলি খান। সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী করিনা কাপুর খান। "দেবারা" ছবির শুটিং চলাকালীন পুরনো ব্যথা নিয়ে বেকায়দায় পড়েছিলেন অভিনেতা। অবস্থা বাড়াবাড়ি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে, গত ২২ জানুয়ারি। ট্রাইসেপ সার্জারি হয় অভিনেতার।
অস্ত্রোপচারের পরেই, অনুরাগীদের অভিনেতা জানিয়েছিলেন- "আমি ভাল আছি।" মঙ্গলবার দিন অভিনেতাকে আর্ম কাস্ট পরে বাড়িতে ফিরতে দেখা গিয়েছে। এই মুহূর্তে হাত বেশি নড়াচড়া করা বারণ অভিনেতা। আগামী কয়েকদিনের জন্য শুটিং কী বন্ধ রাখছেন বছর ৫৩-র "বিক্রম বেদা"? পুরনো ব্যথা। সার্জারি দরকার ছিল। অভিনেতা জানিয়েছেন, চিকিৎসকরা সার্জারি করার সময়ই জানিয়েছেন যে কতটা খারাপ অবস্থা হয়েছিল হাতের। নার্ভগুলো অবিন্যস্ত হয়ে গিয়েছিল। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং ফ্লোরে ফিরতে পারবেন না অভিনেতা।
অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল "আদিপুরুষ" ছবিতে। প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত, সিনেমাটি পরিচালনা করেছিলেন ওম রাউত। তাঁকে পরবর্তীতে জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের সঙ্গে তেলুগু ছবি " দেবারা"তে দেখা যাবে। নির্মাতারা সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন কোরাতলা শিভা।
২০১২, অক্টোবরে সইফ ও করিনার বিয়ে বলিউডে শোরগোল ফেলেছিল। তাঁদের বয়সের ব্যবধান ছিল বলিউডের শিরোনামে। সেই সব পেরিয়ে চুটিয়ে সংসার করছেন দম্পতি। তাঁদের দুই সন্তানও রয়েছে লাইমলাইটে।