দিন দিন নেট দুনিয়া বা সমাজমাধ্যমের উপর যত নির্ভরশীলতা বাড়ছে, ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। অতীতে বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীর নাম নিয়ে জালিয়াতির ঘটনা ঘটেছে। এবার তাতে যুক্ত হল টলিউডের জনপ্রিয় গায়ক এবং সারেগামাপা খ্যাত রথিজিৎ ভট্টাচার্যের। 

এদিন রথিজিৎ ভট্টাচার্য সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, 'ফ্রড অ্যালার্ট। বাংলাদেশে কেউ আমার নাম এবং ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করে, আমার পরিচিতির ফায়দা নিয়ে টাকা চাইছে। ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে কাজের।'  ফলে ব্যাপারটা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক হয়ে গিয়েছে। গায়কের নাম করে পড়শি দেশে চলছে প্রতারণা চক্র।

রথিজিৎ এদিন আরও লেখেন, 'আমি বা আমার টিমের কেউ এমন কোনও কাজের সঙ্গে যুক্ত নই। আপনারা যদি এমন কোনও মেসেজ বা কল পেয়ে থাকেন দয়া করে সেগুলো বিশ্বাস করবেন না। জবাব দেবেন না। সতর্ক থাকুন। চোখ বুজে বিশ্বাস করবেন না।' 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rathijit Bhattacharjee (@rathijit.bhattacharjee)