সংবাদসংস্থা, মুম্বই: ফ্যাশন জগতের চর্চিত নাম রণবীর সিং। বলিউডের "বাজিরাও।" ন্যুড ফটোশুট থেকে শুরু করে বাহারি পোশাক- তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে বলিউডে শোরগোল লেগেই থাকে। সম্প্রতি অভিনেতা নজর করেছেন তাঁর এথনিক লুকে। গত ৩০ নভেম্বর, রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩, এর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে উড়ে গিয়েছিলেন সৌদি আরব। সেখানে এথনিক লুকে নজর কেড়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছিল তাঁর সেই শান্ত সৌম্য লুক।
অফ হোয়াইট রঙের ব্লেজার ও প্যান্ট পরেছিলেন তিনি। ব্লেজারে ছিল ভারী এমব্রয়ডারির কাজ। চটকদার ফ্যাশনের জন্যই চর্চিত "গাল্লি বয়" অভিনেতা। সেখানে ফ্লোরাল প্যাটার্নের এমব্রয়ডারি কাজ করা পোশাকে তাঁকে একেবারে অন্যরকম লাগছিল। ব্লেজারের সঙ্গে অভিনেতা পরেছিলেন অফহোয়াইট ফ্লেয়ার্ড ট্রাউজার। সাজ সম্পূর্ণ করেছিলেন সাদা বুট ও কেতাদুরস্ত মুনগ্লাস দিয়ে। গলায় ছিল তাঁর সোনার চেন। সঙ্গে ব্যাক-ব্রাশ হেয়ারস্টাইল । তবে অভিনেতার লুকের ইউএসপি ছিল তাঁর "বাজিরাও" স্টাইল গোঁফ।
রঙচঙে পোশাকের পরিবর্তে এমন ক্লাসিক রাজকীয় লুক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সমালোচকদের মতে, শুধু কনটেম্পোরারি লুক নয়, ট্রাডিশনাল লুকেও তিনি নজরকাড়া। আর সেইজন্যেই তিনি বলিউডের স্টাইল আইকন।
অভিনেতার শেষ কাজ করণ জোহরের পরিচালনায় "রকি অর রানি কী প্রেম কাহানি" বক্স অফিসে বাজিমাত করেছিল। আগামী দিনে তাঁকে দেখা যাবে রোহিত শেঠির পরিচালনায় "সিংহম এগেইন" এ। এছাড়াও "ডন ৩" ছবির মুখ্য চরিত্রে থাকছেন তিনি।