অভিনেতা গজরাজ রাও সম্প্রতি বলিউডের কিংবদন্তি সুরকার রাজেশ রোশনের সঙ্গে কাটানো এক বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন। সেই সন্ধের স্মৃতি ভাগ করে তিনি রাজেশ রোশনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি অভিনেত্রী পাশমিনা রোশনের উষ্ণ আন্তরিকতার জন্যও বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

সেই সাক্ষাতের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গজরাজ লেখেন, "কিংবদন্তি রাজেশ রোশন স্যারের সঙ্গে দেখা করা আমার কাছে সত্যিই সম্মান এবং সৌভাগ্যের বিষয়। বড় হয়ে ওঠার সময় যেসব কালজয়ী সুর আমার সঙ্গী ছিল, সেগুলো সৃষ্টি করার জন্য স্যর আপনাকে অসংখ্য ধন্যবাদ।"

তিনি আরও জানান, রাজেশ রোশনের সঙ্গীত আজও তাঁকে অনুপ্রাণিত করে এবং কঠিন সময়ে মানসিক স্বস্তি দেয়।
তবে গজরাজ রাওয়ের এই পোস্টে সবচেয়ে বেশি নজর কেড়েছে পাশমিনা রোশনের প্রতি তাঁর কৃতজ্ঞতা। তিনি লেখেন, "পশমিনার উষ্ণ অভ্যর্থনা এবং সৌজন্য এই সন্ধেকে আরও বেশি স্মরণীয় করে তুলেছিল।"

উল্লেখ্য, 'ইশক বিস্ক রিবাউন্ড' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন পাশমিনা রোশন। তিনি বরাবরই নিজের পরিবারের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্য নিয়ে গর্ব প্রকাশ করেছেন। গজরাজ রাওয়ের এই প্রশংসা প্রমাণ করে, শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবনেও তাঁর আন্তরিকতা ও বিনয় মানুষের মন জয় করছে।

অন্যদিকে, রাজেশ রোশন হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় ও সফল সুরকার। তাঁর অসংখ্য কালজয়ী গান প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাদের মন জয় করে৷

গজরাজ রাওয়ের এই পোস্ট শুধু রাজেশ রোশনের প্রতি শ্রদ্ধার্ঘ নয়, একই সঙ্গে পাশমিনার আন্তরিকতা ও সৌজন্যকেও তুলে ধরেছে। সঙ্গীত, স্মৃতি এবং সিনেমাকে কেন্দ্র করে কাটানো এই সন্ধে এক অবিস্মরণীয় মুহূর্ত।