গুরুগ্রামে প্রণীত মুরের কমেডি শোতে এমন দুটো ঘটনা ঘটেছে যার বিবরণী দেখে, শুনে স্তম্ভিত হয়ে গিয়েছে নেটপাড়া। বইছে কটাক্ষের বন্যা। সেই 'জোকস' শুনে সেখানে বসে হেসেছেন খোদ কমেডিয়ান প্রণীত। এবার বিতর্ক উসকে যেতে, কটাক্ষের মুখে পড়তেই ক্ষমা চাইলেন তিনি। 

এই বিতর্ক উসকানোর পর প্রণীত তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে দেন। এদিন সেটি ফের অ্যাক্টিভেট করে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি গোটা বিষয়ে ক্ষমা চেয়েছেন। জানান তিনি এই কথোপকথনের সময় আবেগে ভেসে গিয়েছিলেন। এবং এখন যে কটাক্ষ তাঁকে করা হচ্ছে, তিনি তার যোগ্য। 

এদিন ভিডিওতে প্রণীত বলেন, 'আমি অনেকদিন ধরেই এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম। কিন্তু পারছিলাম না, কারণ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আপনারা হয়তো সেই ভিডিও দেখেছেন যা কটাক্ষের মুখে পড়েছে। ঠিকই আছে। আমি এই সমালোচনার যোগ্য। ওদিন ওই কথোপকথনের সময় আমি একাধিক অপমানজনক কথা বলেছি। মানুষ হেসেছে, কিন্তু আমি আবেগে ভেসে গিয়েছিলাম। বিচার করার জায়গায় ছিলাম না।' 

তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, 'ওটা একটা মস্ত ভুল ছিল। আমি গোটা বিষয়টা হওয়া থেকে আটকাতে পারতাম চাইলে। বা পক্ষ নিতে পারতাম। কিন্তু উল্টে গোটা বিষয়টাকে এমন একটা প্ল্যাটফর্ম দিলাম যেখানে সেটা উদযাপিত হল। যাঁরা আমার ব্যবহারে আঘাত পেয়েছেন তাঁদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি দুঃখিত। আমি সমস্ত আইনি প্রক্রিয়ায় সাহায্য করব। আমি সকলের কাছে অনুরোধ করব আমায় আরও একটি সুযোগ দেওয়ার জন্য যাতে আমি আমার কন্টেন্টের উপর কাজ করতে পারি।' 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Pranit More (@rj_pranit)