সংবাদসংস্থা, মুম্বই: বিয়ের পরে প্রথম নিউ ইয়ার সেলিব্রেশনে ইউকে উড়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা । সেখানে রাঘবের বুকে মাথা রেখে সুখে বিশ্রাম নিচ্ছেন পরিণীতি। কখনও তাঁর কোলে বসে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের আদুরে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেসব দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
চুটিয়ে দাম্পত্য উপভোগ করছেন "রাঘনীতি" জুটি। বিয়ের পরে প্রথম এক নতুন বছরের সাক্ষী তাঁরা দুজনে, একসঙ্গে। মুহূর্তটা স্মরণীয় করতেই আদুরে আলাপ জমিয়েছেন যুগলে। পরিণীতির ভাই দেখা করতে এসেছিলেন দম্পতির সফরে। সে থাকে লন্ডনেই।
ছবি পোস্ট করে পরিণীতি ক্যাপশনে লেখেন, ""ক্রিসমাস এবং নতুন বছরের সন্ধে নিঃশব্দে এবং ভালবাসার সঙ্গে কাটাচ্ছি আমরা। পরস্পরের আলিঙ্গনে রয়েছি, চকলেট খাচ্ছি। মুহূর্তটা আরাম, উষ্ণতা কিন্তু অস্পষ্টতায় পূর্ণ। অস্ট্রিয়া, লন্ডন -সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!"
পরিণীতি এবং রাঘব, উভয়েরই লন্ডনের সঙ্গে একটি বিশেষ সংযোগ রয়েছে। কারণ তারা দুজনেই সেখানকার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন। এবং এই শহরেই ২০২৩ সালে একটি ইভেন্টে তাঁদের দেখা ও প্রেম হয়। 
পরিণীতি এবং রাঘব ২৪ সেপ্টেম্বর, ২০২৩-এ উদয়পুরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।