'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিক যা একটি সময় টিআরপি তালিকায় এক নম্বরে রাজ করত, নইলে অন্তত সেরা পাঁচে থাকত, সেই ধারাবাহিক গত সপ্তাহে বেশ অনেকটাই নিচে নেমে এসেছিল টিআরপি তালিকায়। গল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার আসছে নতুন চমক। শুধু তাই নয়, বড়সড় মোড় আসছে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে একটা বিয়ে বাড়িতে গিয়ে দেখে বর কনের দিকে বন্দুক তাক করেছে। পরশুরাম সেখানে গিয়ে বরের দিকে বন্দুক তাক করে। সেখানেই লাগে ধুন্ধুমার। দুই পক্ষের মারপিট শুরু হয়। পরশুরামকে তার মাঝেই রড দিয়ে ঘাড়ে মারা হয়। একই সঙ্গে পরশুরামকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়, সেটা এসে সোজা লাগে তাঁর পিঠে। পরশুরাম আহত হয়ে যখন পড়ে যাচ্ছে দেখে তটিনীর হাতে বন্দুক। তবে কি তটিনীই স্বামীকে গুলি করে খুন করল? চমক এখানেই। 

প্রোমোতে দেখানো হয়, তটিনীকে এক ব্যক্তি খোলস ছেড়ে বেরোনোর নির্দেশ দেয়। তারপরই সে বন্দুক হাতে ওই জায়গায় আসে। পরশুরামের গায়ে গুলি লাগার পর তটিনীকেও রড দিয়ে আহত করা হয়। এই অবস্থায় কী ঘটবে সেটাই দেখার। পরশুরাম কি তবে প্রাণ হারাবে? স্বামীর মৃত্যুর দায়ে কি এবার হাজতবাস হবে তটিনীর? সবটা মিলিয়েই এই ধারাবাহিক যে জমে উঠতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা যায়। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)