'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি 'পরিণীতা' এবং 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের দাপটের জেরে বর্তমানে খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে। মাঝে কয়েক সপ্তাহ এক টানা টিআরপি তালিকার শীর্ষে ছিল এই মেগা। তবে এবার গল্পকে আরও টানটান করে তুলতে আসছে নতুন টুইস্ট। এন্ট্রি নিচ্ছেন নতুন অভিনেত্রী। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটির নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এক অজ্ঞাত পরিচয় মহিলা কর্ণ চ্যাটার্জিকে ফোন করেছে। জানাচ্ছে তিনিই সেই মহিলা যার শরীরের মধ্যে দিয়ে হীরে, সহ বিভিন্ন কাগজ, মাদক, ইত্যাদি পাচার করা হয়। এই ফোন পেয়ে স্বাভাবিক ভাবেই চমকে ওঠে কর্ণ। জানতে চায় কোথা থেকে এই মহিলা তার নম্বর পেল। সে জানায় তার কাছে ছিলই। একই সঙ্গে কর্ণকে সে একটি মিটিংয়ে ডাকে। এখানে কী ঘটে সেটাই এখন দেখার। 

এই অজ্ঞাত পরিচয় মহিলার চরিত্রে এন্ট্রি নিচ্ছেন প্রীতি কুণ্ডু। প্রসঙ্গত, অভিনেত্রীকে এর আগে দর্শক আনন্দী ধারাবাহিকে দেখেছেন। সেখানে তিনি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। এবার নতুন রূপে তিনি আসছে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে। যদিও তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক, গল্পকে এই চরিত্রটি কতটা আকর্ষণীয় করে তুলবে সেটা এখনই স্পষ্ট নয়। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)