'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে আসছে নতুন চমক। গল্প অন্যদিকে মোড় নিতে চলেছে! চাকরি ছেড়ে নতুন অবতারে এবার ধরা দেবে নায়ক, অর্থাৎ পরশুরাম। গল্প এবার কোন দিকে এগোয় সেটাই দেখার।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, পুলিশের উর্দি ছেড়ে পরশুরাম হাতে সোনার ব্রেসলেট, দামি স্যুট বুট পরে তৈরি হচ্ছে। তাকে ব্যবসার ভার তুলে দেওয়া হয়। অন্যদিকে খলনায়ক তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। কাকাশ্বশুর এবং জামাইয়ের সম্পর্ক পাতায়।
অন্যদিকে দেখা যায় নন্দিনী নতুন জীবন শুরু করছে। তার পাশে যেমন তটিনী আছে, তেমনই অভিযুক্ত জেনেও তটিনীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে পরশুরাম আর নন্দিনী। অন্যদিকে কেসেও বেশ কিছু রদবদল করা হয়েছে। সবটা মিলিয়েই 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে টানটান মোড় আসছে। গল্প একেবারে অন্য খাতে বইতে শুরু করবে যে তার ইঙ্গিত স্পষ্ট। গল্প এবার আরও কতটা আকর্ষণীয় এবং চমকপ্রদ হয় সেটাই দেখার।
















