'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে সম্প্রতি বড়সড় চমক আসে। দেখানো হয়, তটিনীর গুলিতে আহত হয়েছে নায়ক। যদিও তটিনী জানত তার বর মারাই গিয়েছে। এতদিন ছদ্মবেশে সে লুকিয়ে ছিল। দূর থেকেই পরিবারকে আগলে রেখেছে, বিপদ থেকে উদ্ধার করেছে। এবার সব লুকোচুরির অবসান ঘটিয়ে পরশুরাম আর তটিনী আবারও এক হতে চলেছে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হল। সেখানেই দেখা যাচ্ছে আর শিবের ছদ্মবেশে লুকিয়ে থাকা নয়। স্ত্রী এবং সন্তানদের কাছে ফিরে এল নায়ক। আর দূরত্ব মিটতেই, ভালবাসায় আবারও বাঁধা পড়বে তারা। সঙ্গে আর কোন চমক আসছে সেটাই এখন দেখার।
প্রসঙ্গত 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে সম্প্রতি দেখানো হয়েছে, বিপদে পড়েছে পরশুরাম এবং তটিনীর দুই সন্তান। তাঁদের বাঁচাতে মরিয়া নায়ক। কিন্তু সে যে বেঁচে আছে, এবং ছদ্মবেশে দিন কাটাচ্ছে সেটা তো তাঁর পরিবারের কেউ জানে না। এমন অবস্থায় দুই সন্তানকে কী করে বাঁচাবে সে? ছদ্মবেশে, ত্রিশূল হাতেই সন্তানদের উদ্ধার করতে যাবে পরশুরাম।















