পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি গত সপ্তাহে টিআরপি তালিকায় চমক দেখিয়ে বহুদিন পর প্রথম স্থান অধিকার করেছে। এবার গল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে গল্পে আসছে নতুন চমক। কী ঘটবে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটির সেখানে দেখানো হয়েছে পরশুরাম বেঁচে আছে। আর সেটা খলনায়িকা জানে। তার কাছেই অচৈতন্য অবস্থায় রয়েছে নায়ক। তার জ্ঞান ফিরতেই সে জানতে চায় তাকে কে মেরেছে? জবাবে খলনায়িকা জানায় তার স্ত্রী তটিনী তাকে গুলি করেছে। 

অন্যদিকে দেখা যাচ্ছে পরশুরামকে গুলি করার দায়ে পুলিশের জালে তটিনী। যেখানে সকলে তাকেই খুনি বলে ধরে নিয়েছে, তার মুখ থেকে হত্যার দায় স্বীকার করাতে চাইছে, সেখানে একমাত্র বলরাম তটিনীর পাশে দাঁড়ায়। জানায় বন্দুক তটিনীর এর কোনও প্রমাণ নেই। সেই গুলি করেছে এর কোনও নিশ্চয়তা নেই। এমন অবস্থায় তটিনীকে খলনায়িকাও ফোন করে দোষারোপ করে পরশুরামকে হত্যা করার জন্য। সেই সময়ই স্বামীর কণ্ঠস্বর শুনতে পায় তটিনী। কিন্তু বুঝতে পারবে কী? কী ঘটবে আগামীতে? পরশুরাম কি জীবনের মূলস্রোতে ফিরবে? স্বামীর জীবিত থাকার কথা জানতে পারবে তটিনী? উত্তর পেতে আগামী পর্বে চোখ রাখতে হবে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)