ফিরদৌসুল হাসান এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের প্রযোজনায় নতুন বাংলা ছবি 'শুরু থেকে শুরু'৷ এই ছবির মাধ্যমেই ২৬ বছর পর কলকাতায় বাংলা সিনেমার প্রযোজনায় ফিরলেন অনুপম খের৷ খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে৷ এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম৷ 

ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাওলি বলেন, " ফিরদৌসুল হাসান আর ফ্রেন্ডস কমিউনিকেশনের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ হতে চলেছে৷ এর আগে নাটকের মতো আর ফ্যামিলি অ্যালবাম করেছি৷ নাটকের মতো আমার কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি।  হঠাৎ করেই একদিন ফোন পেলাম, ফোনটা দেখেই মনে হল নতুন কিছু নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছে৷ নাহলে গত কয়েকবছরে তো ফোন করেননি৷"

পাওলি আরও বলেন৷ "স্ক্রিপ্টটা পড়ার পর আমি খুব খুশি হয়েছিলাম কারণ অনেকদিন অপেক্ষার পর আমি একটা পরিণত প্রেমের গল্প পেলাম৷ আমি সবসময় ইন্টারভিউতে বলতাম, রোম্যান্স লাভ স্টোরি, অবশেষে সেই ভালবাসার গল্প পেলাম৷ এরপর আমার পরিচালকের সঙ্গে কথা হল৷ অসাধারণ অভিজ্ঞতা৷ এত বছর ধরে চরিত্রগুলোর মধ্যে যে ছোট ছোট সূক্ষ অভিব্যক্তির পার্থক্য ( নুয়ান্সেস),  গল্পটার কারণেই ছবিটার নাম শুরু থেকে শুরু৷"

"অনুপম খের আমার অত্যন্ত পছন্দের৷ ২৬ বছর আবার তিনি এসেছেন কলকাতায়৷ বাড়িওয়ালি আমার পছন্দের সিনেমাগুলোর মধ্যে অন্যতম৷ সবথেকে ভাল বিষয়, এমন একটা সময় অনুপম খের এলেন কলকাতায় যখন আমাদের সত্যিই প্রযোজকের দরকার ইন্ড্রাস্ট্রিতে৷ বাংলা সিনেমার জন্য আরও অনেকে আসুন, আরও ভাল ভাল কাজ হোক৷ অনুপম খেরের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি ফিরদৌসুল হাসানের সঙ্গে এমন একটা পদক্ষেপ করলেন৷ খুব তাড়াতাড়ি আমরা শুটিং শুরু করব৷" পাওলির সংযোজন৷ 

ছবির নাম 'শুরু থেকে শুরু', পাওলির কি নতুন করে কিছু শুরু করতে ইচ্ছা করে? উত্তরে অভিনেত্রী বলেন, মাস্টার্সের সময় পড়াশোনার ভীষণ চাপ ছিল৷ তাই সবটা শুরু থেকে শুরু করতে একেবারেই চাই না৷ তবে টাইম ট্রাভেল করছি মনে হবে, ২০২০ এর অগাস্ট মাসে ফিরে গেলে মন্দ হয় না৷"