'ও মোর দরদিয়া' ধারাবাহিকে আসছে নতুন বড় চমক। মৌলির নতুন ষড়যন্ত্রে ফাঁসি হতে চলেছে বাণীর! কোন অভিযোগ উঠল নায়িকার বিরুদ্ধে? গল্পে আসছে কোন টানটান মোড়?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, ইশানি অর্থাৎ বাণীর মা হাসপাতালের বিছানায় শুয়ে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। আর তাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তারই মেয়ে বাণীর বিরুদ্ধে। তার কপালে লাগে খুনির তকমা। এমনকী সংবাদমাধ্যমও ইশানি রায়কে হত্যার অভিযোগে বাণীকে দায়ী করতে থাকে। স্ত্রীর বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ কিছুতে মেনে নিতে পারে না অনিরুদ্ধ। সে জানিয়ে দেয় বাণীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সে মানে না। এদিকে জনগণ বাণীর ফাঁসির দাবি তুলতে থাকে।
তারপরই প্রোমোতে দেখা যায় এসবই মৌলির চক্রান্ত। সেই ইশানিকে মারতে চায়, এবং তার দায় বাণীর উপর চাপিয়ে দেয়। চায় বাণীর যেন ফাঁসি হয়। কিন্তু এই চ্যালেঞ্জ নেয় বাণী। জানায় সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। কিন্তু কীভাবে? শেষ পর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
















