ভাতের সঙ্গে খাওয়ার মতো অনেক আইটেমই আছে। আমিষ হোক বা নিরামিষ পদ, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটেমের সঙ্গে ভাত খাওয়া হয়। কিন্তু কোনওদিন শুনেছেন কি, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে ভাত খাওয়া হচ্ছে? অবাক লাগছে তো? ঠিক এরকমই অদ্ভুত অভ্যাস অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। 

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নিজের অদ্ভুত 'ফুড-হ্যাবিট' নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। সেখানে তিনি জানান, ভাতের সঙ্গে ঠান্ডা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খেতে তিনি খুব ভালবাসেন। কিন্তু এমন অদ্ভুত খাওয়া কোথায় শিখলেন তিনি? 

ম্রুণাল বলেন, "আমার বান্ধবী অভিনেত্রী সাই তামহানকার একটা ছবিতে অভিনয় করেছিল যেখানে ওর চরিত্রটা সবকিছু উল্টো করত। মানে ধরুন, খাওয়ার শেষ পাতে নয়, আগেই মিষ্টি খেয়ে নিত। ওই ছবিতেই ওকে দেখেছিলাম আইসক্রিম দিয়ে ভাত খেতে। তখন অবাক হই, পরে ভাবি আমিও একবার ট্রাই করে দেখব। আমিও খেয়ে দেখেছি, খুবই ভাল লাগে, দারুণ টেস্ট। তাই মাঝেমধ্যেই এটা খাই।"

ম্রুণালের এই সাক্ষাৎকার এখন ভাইরাল সমাজমাধ্যমে। অনেকেই অভিনেত্রীর এই খাবারের ইচ্ছেকে 'অদ্ভূত' বলেছেন। আবার অনেকেই ভাতের সঙ্গে ভ্যানিলা আইসক্রিম টেস্ট করে দেখবেন বলেও কৌতূহল প্রকাশ করেছেন। 

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে কানাঘুষোয় তাঁদের প্রেমের কথা শোনা যাচ্ছিল। এবার জানা যাচ্ছে, এই সম্পর্কে ইতি টেনেছেন ম্রুণাল এবং ধনুশ। সূত্রের খবর, তাঁদের ব্রেকআপ হয়েছে, আর একে অন্যকে ডেট করছেন না। কিন্তু কেন? কী কারণে সম্পর্ক ভাঙল সেটা স্পষ্ট নয়। ২০২৫ সালের অগাস্ট মাসে প্রথমবার এই জল্পনা রটে। ম্রুণাল অভিনীত 'সন অফ সর্দার ২' ছবির প্রিমিয়ারে তাঁদের দুজনকে একত্রে দেখা গিয়েছিল। এছাড়া তার আগে ধনুশের ছবি 'তেরে ইশক মে'র র‍্যাপ আপ পার্টিতে ছিলেন অভিনেত্রী। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎই রটে যায় তাঁরা নাকি বিয়ে করতে চলেছেন। এমনকী দু'জনের এআই দ্বারা নির্মিত বিয়ের ছবিও ভাইরাল হয়। তবে সেই সময় সমস্ত জল্পনাকে নস্যাৎ করে সূত্রের তরফে জানানো হয়, তাঁরা মোটেই এখন বিয়ে করছেন না। এবার তার কয়েক মাসের মধ্যেই রটে গেল যে তাঁদের পথ আলাদা হচ্ছে।