সংবাদসংস্থা, মুম্বই: হাতে, কপালে রক্তের দাগ জমাট বাঁধা। কোলে একরত্তি মেয়ে। যেন ভয় পেয়ে পালাচ্ছেন এক পিতা। "জোরাম" এর পোস্টার এরকমই মনে মোচড় দেওয়া। আর তাতে নজর কেড়েছেন মনোজ বাজপেয়ী।
মনোজ বাজপেয়ী এবং মহম্মদ জিশান আইয়ুব অভিনীত বহুল প্রত্যাশিত ছবি "জোরাম" প্রেক্ষাগৃহে মুক্তির পাবে ৮ ডিসেম্বর। ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে অভিনেতা ক্যাপশনে জানিয়েছেন, "একজন মানুষ, তার ভুতুড়ে অতীত নিয়ে জর্জরিত। সে দৌড়চ্ছে। এই বেঁচে থাকার লড়াইয়ের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হন৷ ৮ ই ডিসেম্বর বিশ্বব্যাপী আসছে জোরাম।"
ছবিতে অভিনয় করেছেন মহম্মদ জিশান আইয়ুব, রাজশ্রী দেশপান্ডে, তন্নিষ্ঠা চ্যাটার্জি এবং স্মিতা তাম্বে। দেবাশীষ মাখিজা রচিত এবং পরিচালিত, ছবিটি ইতিমধ্যেই বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডাম এবং অতি সম্প্রতি, জিও মামি মুম্বই চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। জি স্টুডিওস এবং মাখিজাফিল্ম এর সহযোগিতায়, "জোরাম" প্রযোজনা করেছেন শারিক প্যাটেল, আশিমা অবস্থি চৌধুরী, অনুপমা বোস এবং মাখিজা। অভিনেতার শেষ কাজ ছিল ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়" । আগামীতে তাঁকে দেখা যাবে "ডেসপ্যাচ" ছবিতে।