সংবাদসংস্থা, মুম্বই: ৯০ এর দশকের ডিভা মাধুরী দীক্ষিত বিয়ের পর লাইমলাইট থেকে দূরে থাকার পরেও ধীরে ধীরে বিনোদন দুনিয়ায় নিজেকে নতুন করে মেলে ধরছেন। সম্প্রতি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি রাজনীতিতে যোগ দেবেন, এমন গুজব রয়েছে বলিপাড়ায়। "দেবদাস" অভিনেত্রী নাকি উত্তর-পশ্চিম মুম্বই থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁকে নাকি বিগত কয়েকদিন ধরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতাদের সঙ্গে যোগাযোগ করতে দেখা গিয়েছে।
গত ১৫ নভেম্বর, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে মাধুরী এবং তাঁর স্বামী শ্রীরাম নেনেকে দেখা গিয়েছে বিজেপি নেতা আশিস শেলারের সঙ্গে । ম্যাচের পরে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে একটি পোস্টও শেয়ার করেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তিনি লেখেন, "নীল জার্সিতে আমাদের ছেলেরা বাজিমাত করেছে। সেঞ্চুরি করে নতুন রেকর্ড করেছে বিরাট, তোমাকে অভিনন্দন। শামি অসাধারণ। দারুন ব্যাটিংয়ের জন্য শ্রেয়সকে শুভেচ্ছা। এক অসাধারণ অভিজ্ঞতা।"
ওয়াংখেড়ে স্টেডিয়ামে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং এনসিপি নেতা প্রফুল প্যাটেলের সঙ্গেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে, একটি সূত্র নিশ্চিত করেছে যে অভিনেত্রীর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও পরিকল্পনা নেই। তাঁর পরিবারও নিশ্চিত করেছে যে, যদি রাজনীতিতে প্রবেশ করেন তাহলে সম্ভবত রাজ্যসভায় প্রতিনিধিত্ব করবেন মাধুরী।